ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ভোট দিতে সাহসী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার, নির্বাচনকে বললেন ঐতিহাসিক মাইলফলক Logo ভালুকায় নিহত দীপু দাসের পরিবারকে সহায়তা ও বাড়ি নির্মাণে সরকারের উদ্যোগ Logo নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা Logo এপস্টেইন–সংক্রান্ত নথিতে উঠে এলো এক ফরাসি ফুটবল তারকার নাম Logo বার্সেলোনার সভাপতির পদ ছাড়লেন লাপোর্তা, মার্চে নতুন নির্বাচনে প্রার্থী হবেন Logo মার্কিন জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ Logo ওসমান হাদির পরিবারের কাছে ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা Logo পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ Logo মা–বাবার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী প্রচারণার ইতি টানলেন তারেক রহমান Logo ভোট ও গণভোট ঘিরে রাজধানী ছাড়ছেন মানুষ, টার্মিনাল ও স্টেশনে ভিড়

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্র উপদেষ্টা।

বাংলাদেশ ও চীনের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে জানিয়ে অন্তর্র্বতী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দুই দেশের সম্পর্ক পারস্পরিক সম্মানবোধ ও আত্মবিশ্বাসের ওপরে গড়ে উঠেছে।

আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে তিনি এ কথা বলেন।

নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় ও চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে দুইদিন ব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ-চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আজ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। দুই দেশের সম্পর্ক পারস্পরিক সম্মানবোধ ও আত্মবিশ্বাসের ওপরে গড়ে উঠেছে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ চীনের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী।

তিনি বলেন, চীনের সঙ্গে দক্ষিণ এশিয়ার সম্পর্ক ঐতিহাসিক। এই অঞ্চলে নালন্দা বিশ্ববিদ্যালয়ে চীনের শিক্ষার্থীরা পড়তেন। একই সঙ্গে এখানের অতীশ দীপঙ্কর তিব্বতে গিয়েছিলেন। এছাড়া এই অঞ্চলের সঙ্গে ঐতিহাসিকভাবেই চীনের বাণিজ্য ও সংযোগ ছিল, যা এখনো বিদ্যমান।

তিনি আরো বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই একমাত্র সমাধান। এ কাজে বাংলাদেশ চীনের আরো আন্তরিক ও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে। এ সময় চীনে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা।

সম্মেলনে সম্মানিত অতিথি ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন। তিনি বলেন, চীন সব সময় বাংলাদেশের পাশে ছিল। কোভিড কিংবা জুলাই আন্দোলনেও চীনা কোম্পানিগুলোর কর্মকর্তারা দেশ ছেড়ে যায়নি। সব প্রকল্প সময়মতো শেষ হয়েছে। বাংলাদেশ-চীন সম্পর্ক আগের মতোই থাকবে।

চীনা রাষ্ট্রদূত আরও বলেন, চীন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহী। শান্তি ও উন্নয়নের লক্ষ্যে এই অঞ্চলের সঙ্গে এক যোগে কাজ করতে চায় চীন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
১৩৩ বার পড়া হয়েছে