ঢাকা ১২:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ‘শুভেচ্ছা’ মোবাইল অ্যাপ ও কেন্দ্রীয় টিকিটিং সেবা ‘দ্রুত টিকেট’-এর উদ্বোধন Logo রমজানে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের Logo ভোট দিতে সাহসী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার, নির্বাচনকে বললেন ঐতিহাসিক মাইলফলক Logo ভালুকায় নিহত দীপু দাসের পরিবারকে সহায়তা ও বাড়ি নির্মাণে সরকারের উদ্যোগ Logo নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা Logo এপস্টেইন–সংক্রান্ত নথিতে উঠে এলো এক ফরাসি ফুটবল তারকার নাম Logo বার্সেলোনার সভাপতির পদ ছাড়লেন লাপোর্তা, মার্চে নতুন নির্বাচনে প্রার্থী হবেন Logo মার্কিন জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ Logo ওসমান হাদির পরিবারের কাছে ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা Logo পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ

বাণিজ্য মেলায় থাকবে মুগ্ধ ও আবু সাঈদ কর্নার: ইপিবি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বাণিজ্য মেলায় থাকবে মুগ্ধ ও আবু সাঈদ কর্নার: ইপিবি।

আগামী ২০২৫ সালের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা অনুষ্ঠিত হবে জানুয়ারিতেই। তবে এবার মেলায় মুগ্ধ ও আবু সাঈদ কর্নার থাকবে বলে জানিয়েছেন রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন।

বুধবার (৪ ডিসেম্বর) ইপিবির নিজস্ব কার্যালয়ে বাংলাদেশের রফতানি খাতের হালনাগাদ তথ্য উপস্থাপনকালে তিনি এ কথা বলেন।

আনোয়ার হোসেন জানান, নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে বাণিজ্য মেলায় মুগ্ধ ও আবু সাঈদ কর্ণার থাকবে। যেখানে মেড ইন বাংলাদেশ পণ্য প্রদর্শন করা হবে।
 
সদ্যবিদায়ী নভেম্বরে দেশের রফতানি আয়ে বড় প্রবৃদ্ধি হয়েছে জানিয়ে তিনি বলেন, গত নভেম্বরে দেশে পণ্য রফতানি থেকে আয় এসেছে ৪১১ কোটি ৯৭ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে ১৫ দশমিক ৬৩ শতাংশ।
 
নভেম্বর মাসে তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় ১৬ দশমিক ২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৩০ কোটি ৬১ লাখ ডলারে, যা গত বছরের একই সময়ে ছিল ২৮৪ কোটি ৪০ লাখ ডলার।
 
তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১৭৩ কোটি ৮২ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা ১২ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে। এ ছাড়া  ১৫৬ কোটি ৭৯ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে ২০ দশমিক ২৮ শতাংশ। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
১৩৩ বার পড়া হয়েছে