ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo শেষ মুহূর্তের পেনাল্টিতে নিউক্যাসলের বিপক্ষে হার এড়াল বার্সেলোনা Logo ইসরায়েলের সতর্কতা ব্যবস্থায় ত্রুটি, হামলার সময় কয়েক স্থানে সাইরেন বাজেনি Logo রাজধানীর পাম্পগুলোতে তেলের জন্য লম্বা সারি, সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগছে Logo ঈদকে সামনে রেখে বাস, ট্রেন ও লঞ্চে শেষ মুহূর্তের প্রস্তুতি; নিরাপত্তা ও বিশেষ ট্রেনের ব্যবস্থা Logo রাজধানীতে অব্যাহত জ্বালানি সংকট, পাম্পে দীর্ঘ লাইন; আসাম থেকে আসছে ৫ হাজার টন ডিজেল Logo দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান Logo আন্তর্জাতিক নারী দিবস আজ: অধিকার, ন্যায়বিচার ও উদ্যোগের বার্তা Logo পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত Logo জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, নানা অনিয়মের চিত্র

বিজয় দিবসে ৫৪ প্যারাট্রুপারের পতাকা জাম্প, বিশ্ব রেকর্ডে থাকছেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের পতাকা হাতে প্যারাস্যুটিং করে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে ‘টিম বাংলাদেশ’। স্বাধীনতার ৫৪ বছর পূর্তিকে স্মরণ করে এই অভিযানে অংশ নেবেন ৫৪ জন প্যারাট্রুপার। তাঁদের একজন হলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

প্রধান উপদেষ্টার প্রেস উইং রোববার (১৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানায়, আশিক চৌধুরী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির প্রতিকৃতি আঁকা হেলমেট পরে জাম্প করবেন। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিজয়ের দিনে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনায় সবার দোয়া ও প্রার্থনা প্রত্যাশা করা হয়েছে।

স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে এই আয়োজনকে কেন্দ্র করে ১৬ ডিসেম্বর সকাল ১১টা থেকে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর পৃথক ফ্লাই-পাস্ট মহড়া অনুষ্ঠিত হবে। একই সঙ্গে থাকবে বিজয় দিবসের বিশেষ ব্যান্ড শো।

এদিন বেলা ১১টা ৪০ মিনিট থেকে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার পতাকা হাতে প্যারাস্যুটিং শুরু করবেন। সর্ববৃহৎ পতাকা-প্যারাস্যুটিংয়ের এই আয়োজন জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
১০৬ বার পড়া হয়েছে