ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইসলামী আন্দোলনের একক ভোটের সিদ্ধান্ত ঘিরে জোট রাজনীতিতে উত্তাপ, জামায়াত আমিরের ইঙ্গিতপূর্ণ বার্তা Logo শীর্ষস্থান পুনরুদ্ধার চট্টগ্রামের, বিদায় নিশ্চিত নোয়াখালীর Logo গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান রংপুরে অচেতন অবস্থায় উদ্ধার Logo জামায়াতের জোটে না যাওয়ার সিদ্ধান্তে ইসলামী আন্দোলন: পেছনের প্রেক্ষাপট জানাল দল Logo আপিল শুনানির সপ্তম দিনে ৪৩ আবেদন নিষ্পত্তি, ১৮ প্রার্থীর পক্ষে রায় Logo জানুয়ারির প্রথমার্ধে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, প্রবৃদ্ধি প্রায় ৭০ শতাংশ Logo দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে ৫ বছরের জেল Logo ২০২৫ সালে আয়ের শীর্ষে রোনালদো, মেসিকে পেছনে ফেলে আবারও এক নম্বর Logo নোয়াখালীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ খাল থেকে উদ্ধার Logo জিগাতলায় আবাসিক ভবনে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে

বিমান টিকিট জটিলতা নিরসনে জোর পদক্ষেপ চলছে: বিমান ও পর্যটন উপদেষ্টা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বিমান টিকিট নিয়ে চলমান বিশৃঙ্খলা ও অনিয়মের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার—এমনটি জানিয়েছেন বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, টিকিট বিক্রির ক্ষেত্রে যে নৈরাজ্য তৈরি হয়েছে, তা নিরসনে জোরালো পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিমানের টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং বাজারে বিশৃঙ্খলার বিষয়ে সরকার সচেতন এবং গোড়া থেকেই সমস্যার সমাধানে কাজ চলছে।

তিনি আরও জানান, এ সমস্যার সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

এসময় বিমান ও পর্যটন সচিব নাসরীন জাহান বলেন, টিকিট বিক্রিতে অনিয়ম বন্ধে ট্রাভেল এজেন্সি এবং সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হচ্ছে।

তিনি আরও জানান, ফ্লাইট এক্সপার্ট নামের একটি ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিকসহ সংশ্লিষ্টদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এছাড়া, যেসব ট্রাভেল এজেন্সির বৈধ লাইসেন্স নেই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা পাঠানো হয়েছে বলেও জানান সচিব।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
২৩৪ বার পড়া হয়েছে