ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আজ ১২ ডিসেম্বরের বিভিন্ন মুদ্রার বিপরীতে টাকার হালনাগাদ বিনিময় হার Logo তানোরে নলকূপের গর্তে পড়া শিশু আমাদের মাঝে আর নেই Logo নির্বাচনী তফসিল ঘোষণা: ভোটকে ‘অমানত’ উল্লেখ করে সিইসির শান্তিপূর্ণ অংশগ্রহণের আহ্বান Logo তফসিল ঘোষণা নাগরিককে আশ্বস্ত করেছে, ভোটাধিকার নিশ্চিত হবে বলে আশা বিএনপি মহাসচিবের Logo নতুন রূপে আসছে ফেলুদা, এবার প্রধান চরিত্রে টোটা রায় চৌধুরী Logo রোহিত-কোহলির বেতন কমার সম্ভাবনা Logo  ঢাবির সাবেক ভিসি মাকসুদ কামালের মামলায় সাক্ষী হিসেবে উপস্থিত সাদিক কায়েম Logo ঢাবির আন্দোলনকালীন হত্যাকাণ্ড: ওবায়দুল কাদের ও সাবেক ভিসি মাকসুদ কামালের বিরুদ্ধে তিন ছাত্রনেতার জবানবন্দি Logo শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, নেতাকর্মীদের উজ্জীবিত করলেন মির্জা ফখরুল Logo রাখাইনে হাসপাতাল হামলার ঘটনায় সহায়তায় এগিয়ে আসছে উদ্ধারকর্মীরা; পরিস্থিতি সামাল দিতে জোর তৎপরতা

বুয়েট শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত নয়: পুলিশ

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে করা ধর্ষণের অভিযোগ তদন্তে সত্য প্রমাণিত হয়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, “ধর্ষণের অভিযোগটি তদন্তে সত্য নয়। তবে ধর্মীয় অনুভূতিতে আঘাত, সাইবার স্পেসে শ্লীলতাহানি এবং উসকানিমূলক কিছু উপাদান তদন্তে পাওয়া গেছে।”

তালেবুর রহমান আরও জানান, শ্রীশান্ত রায়কে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং তদন্তের প্রয়োজনে তাকে রিমান্ডে নেওয়া হতে পারে।

এর আগে, মঙ্গলবার রাত থেকে বুয়েট ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে সহপাঠীর শ্লীলতাহানি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে। আহসান উল্লাহ হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে মূল ফটকের সামনে অবস্থান নেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরবর্তীতে অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করে প্রশাসন।

বুধবার সকালে চকবাজার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা দায়ের করে। পরে পুলিশ শ্রীশান্তকে আদালতে হাজির করে।

ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার ও বৃহস্পতিবারের নির্ধারিত টার্ম পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় বুয়েট প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:০৯:০১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
৪২ বার পড়া হয়েছে