ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রস্তুতি, সেনাবাহিনীর তিন ঊর্ধ্বতন কর্মকর্তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত Logo যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথ সংকট, পাঁচ দিনে ১৭৬ ফ্লাইট বাতিল Logo কর্মচারীর হামলায় ইবি সমাজকল্যাণ বিভাগের শিক্ষিকার মৃত্যু Logo নাসিরনগরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, আহত প্রায় ৩০ Logo শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম কাওসার মাহমুদ বহিষ্কার Logo চিকিৎসাসেবা ঘরে ঘরে পৌঁছাতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর Logo হাঁটুর গুরুতর চোটে বিশ্বকাপ মিস, মৌসুম থেকেও ছিটকে গেলেন ব্রাজিলের রদ্রিগো Logo রংপুরে কলাগাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ Logo প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের নতুন দায়িত্ব বণ্টন, দুই মন্ত্রণালয়ে যুক্ত নজরুল–রিজভী Logo অরিজিতের পর এবার সিনেমার গান নিয়ে বড় সিদ্ধান্তের পথে শ্রেয়া ঘোষাল

বৃহস্পতিবার সারাদেশে রেলপথ অবরোধের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

৬ দফা দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সারাদেশে রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে এক ব্রিফিংয়ে এই ঘোষণা দেন শিক্ষার্থীরা।

এর আগে, বুধবার দিনভর সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। এতে মহাখালী, মগবাজার ও কারওয়ান বাজারগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের দাবি, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় হাইকোর্ট কতৃর্ক বাতিল করতে হবে। পাশাপাশি ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবতর্ন ও মামলার সঙ্গে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে।

এদিকে, একই দাবিতে দেশের একাধিক জেলায় আন্দোলনে নামেন পলিটেকনিক শিক্ষার্থীরা। বুধবার কুমিল্লার কোটবাড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় নিরাপত্তা বাহিনীর বারবার অনুরোধ করলেও শিক্ষার্থীরা সড়ক থেকে সরেনি। এর প্রায় দুই ঘণ্টা পর ফাঁকা গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অন্যদিকে, ফেনীতে ঢাকা-চট্টগ্রাম রেলপথ দুই ঘণ্টা অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। এতে গুণবতী স্টেশনে দুইটি ট্রেন আটকা পড়ে। খুলনায় বয়রা জংশন ও দিনাজপুরে রেলপথ অবরোধ করা হয়।

এছাড়া, খুলনা ও মুন্সীগঞ্জে সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১২:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
১৩৪ বার পড়া হয়েছে