ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আজ ১২ ডিসেম্বরের বিভিন্ন মুদ্রার বিপরীতে টাকার হালনাগাদ বিনিময় হার Logo তানোরে নলকূপের গর্তে পড়া শিশু আমাদের মাঝে আর নেই Logo নির্বাচনী তফসিল ঘোষণা: ভোটকে ‘অমানত’ উল্লেখ করে সিইসির শান্তিপূর্ণ অংশগ্রহণের আহ্বান Logo তফসিল ঘোষণা নাগরিককে আশ্বস্ত করেছে, ভোটাধিকার নিশ্চিত হবে বলে আশা বিএনপি মহাসচিবের Logo নতুন রূপে আসছে ফেলুদা, এবার প্রধান চরিত্রে টোটা রায় চৌধুরী Logo রোহিত-কোহলির বেতন কমার সম্ভাবনা Logo  ঢাবির সাবেক ভিসি মাকসুদ কামালের মামলায় সাক্ষী হিসেবে উপস্থিত সাদিক কায়েম Logo ঢাবির আন্দোলনকালীন হত্যাকাণ্ড: ওবায়দুল কাদের ও সাবেক ভিসি মাকসুদ কামালের বিরুদ্ধে তিন ছাত্রনেতার জবানবন্দি Logo শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, নেতাকর্মীদের উজ্জীবিত করলেন মির্জা ফখরুল Logo রাখাইনে হাসপাতাল হামলার ঘটনায় সহায়তায় এগিয়ে আসছে উদ্ধারকর্মীরা; পরিস্থিতি সামাল দিতে জোর তৎপরতা

ভোজ্যতেলের মূল্য বৃদ্ধি করল সরকার

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

সরকার ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সভাপতিত্বে ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকের সূত্র জানায়, খোলা ও বোতলজাত সয়াবিন তেল এবং পাম তেলের দাম সমন্বয় করা হয়েছে। তবে নতুন মূল্য কত হবে, তা ব্যবসায়ীদের পক্ষ থেকে পরে জানানো হবে।

সম্প্রতি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয়ের কথা তুলে ধরে ব্যবসায়ীরা তেলের দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন। সেই ধারাবাহিকতায় আজকের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

অর্থনীতিবিদদের মতে, বিশ্ববাজারে তেলের দাম কমা-বাড়ার প্রবণতা থাকলেও দেশের বাজারে তার প্রভাব অনেক সময় উল্টো দেখা যায়। ফলে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ ভোক্তাদের ওপর চাপ বাড়িয়ে দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৫০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
৪১ বার পড়া হয়েছে