ঢাকা ১১:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হাদি হত্যা মামলার সূত্রে পশ্চিমবঙ্গে গ্রেফতার আরও এক বাংলাদেশি Logo নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা Logo নিজস্ব গ্যাস উত্তোলনের মাধ্যমে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্য: প্রতিমন্ত্রী Logo ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী Logo ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৬ জন নিহত Logo নোয়াখালীর পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ Logo  অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী Logo ১৯ রানের ব্যবধানে পাকিস্তানের তিন উইকেট হারাল Logo ইরানি শাসকদের হত্যাকে ‘সম্মানের’ বলে মন্তব্য ট্রাম্পের Logo হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন ডা. শফিকুর রহমান

মধুমিতার প্রেমিকের ছবি প্রকাশ্যে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

কলকাতার স্পষ্টভাসী অভিনেত্রী মধুমিতা সরকার সবসময় আলোচনায় থাকেন তার ফ্যাশন এবং অভিনয়ের কারণে। কিছুদিন আগে শুটিংয়ের মাঝে দুর্ঘটনার শিকার হন তিনি। তার ব্যক্তিগত জীবন নিয়েও আগ্রহের শেষ নেই নেটিজেনদের।

ভারতের ছোটপর্দার অভিনেত্রী হিসেবে তিনি ব্যাপক জনপ্রিয়। নাটকের পাখি চরিত্র দিয়েই খ্যাতি অর্জন করেন। দুর্গাপূজাতে ফ্যাশনেবল লুকে দেখা মিলেছে তার। তবে শুধু তার দেখা নয়, প্রকাশ্যে এলো মধুমতিা সরকারের প্রেমিকের ছবি।

তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন তিনি। এ ছবিতে লেখা— ‘গল্পের শুরু।’ সঙ্গে জুড়ে দিয়েছেন লাল রঙের লাভ ইমোজি।  

ইনস্টাগ্রাম স্টোরিতে আরেকটি ছবি পোস্ট করেছেন মধুমিতা। তাতে দেখা যায়, মধুমতিার মাথার চুলগুলো খোলা। কপালে ছোট্ট একটি টিপ। পরনে কালো রঙের শাড়ি। মধুমিতা এক যুবকের হাত ধরে বসে আছেন। তার গায়েও কালো রঙের শার্ট। এরপর থেকে শুরু হয়েছে মধুমিতার প্রেম জীবন নিয়ে চর্চা।

মধুমিতার প্রথম সংসার ভাঙার পর বহুজনের সঙ্গে বহুবার প্রেমের গুঞ্জন উঠেছে। তবে বরাবরই তা নাকচ করে দিয়েছেন। অবশেষে প্রেমের সম্পর্কে জড়ানোর কথা স্বীকার করলেন এই অভিনেত্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করা যুবকটি তার প্রেমিক।
মধুমিতার প্রেমিকের নাম দেবমাল্য চক্রবর্তী। ছবি: সংগৃহীত
ভারতীয় একটি গণমাধ্যমে মধুমিতা সরকার বলেন, ‘হ্যাঁ, প্রেম করছি। তবে খুব সম্প্রতি আমাদের সম্পর্কটা শুরু হয়েছে।’ তবে কি খুব শিগগির বিয়ে করছেন? এ প্রশ্নের জবাবে মধুমিতা বলেন, ‘সবে প্রেমের শুরুটা হয়েছে। বিয়ে নিয়ে এখনো কিছু ভাবিনি।’

মধুমিতার প্রেমিকের নাম দেবমাল্য চক্রবর্তী। তবে তিনি অভিনয় জগতের কেউ নন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
 
উল্লেখ্য, ভারতীয় সিরিয়াল ‘সবিনয় নিবেদন’ অভিনয় করে যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। সেই শুরু তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে ‘বোঝে না সে বোঝে না’, ‘কেয়ার করি না’, ‘কুসুম দোলা’র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন। এখন দাঁপিয়ে কাজ করছেন বড় পর্দায়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৩২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
১৪৩ বার পড়া হয়েছে