ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo বৈশাখে জামায়াতের শোভাযাত্রা, দেশীয় সংস্কৃতি রক্ষার আহ্বান Logo ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, ইরানপন্থি চ্যানেল বন্ধ করায় ইউটিউবের বিরুদ্ধে তেহরানের ক্ষোভ Logo অল্প বয়সের আবেগে নেওয়া বিয়ের সিদ্ধান্তকে ভুল বললেন অপু বিশ্বাস Logo পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo নির্ভয় সমাজ ও বিশ্বশান্তির আহ্বান, ছায়ানটের বর্ষবরণ আয়োজন Logo চারুকলা থেকে বৈশাখী শোভাযাত্রা, নতুন দিনের আশায় বর্ণিল আয়োজন Logo মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, আইনি পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ Logo সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার করছে বিএনপি : হাসনাত আবদুল্লাহর অভিযোগ Logo বকেয়া পাওনার অভিযোগ খণ্ডন, নাসুমের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ সিলেটের Logo রাষ্ট্রীয় মর্যাদায় আজ সম্পন্ন হবে সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলের শেষকৃত্য

ময়মনসিংহে ধানক্ষেতে মিলল মানুষের কঙ্কাল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ময়মনসিংহে ধানক্ষেতে মিলল মানুষের কঙ্কাল।

ময়মনসিংহের ফুলপুরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে ধানক্ষেতে কঙ্কাল পাওয়ার খবরে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করার কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার পয়ারী ইউনিয়নের ইমাদপুর গ্রামে নাহিদ ব্রিকস ফিল্ডের পাশে মোশাররফ হোসেন নামে এক ব্যক্তির ধানক্ষেতে পাওয়া যায় কঙ্কালটি। কঙ্কালটি দেখে প্রাপ্ত বয়স্ক মানুষের মনে হয়েছে। মরদেহটি পচে কঙ্কাল বেরিয়ে এসেছে। আশপাশের জমিতে পাকা ধান কাটতে গিয়ে মানুষ তীব্র গন্ধ পান। সেই গন্ধের খোঁজ করতে গিয়ে কঙ্কাল দেখতে পায় বাসিন্দারা। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন।

দুপুর ১ টার দিকে খবর পেয়ে থানা পুলিশ, সিআইডি, পুলিশ পিবিআই সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আশপাশে হত্যার আলামত খোঁজেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাদি বলেন, ‘কঙ্কালটি দেখে মনে হয়েছে মাসখানেকের বেশি সময় ধরে এটি এখানে। এটি হত্যা ভেবেই আমরা নিয়মিত মামলার প্রস্তুতি নিয়েছি। কঙ্কালটি উদ্ধার করে মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।’ 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪২:৩১ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
১৫৮ বার পড়া হয়েছে