ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

বজ্রপাতে বাবার মৃত্যু, কোলে থাকা শিশুকন্যা অলৌকিকভাবে রক্ষা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, তবে তার কোলে থাকা ছোট্ট মেয়ে প্রাণে বেঁচে গেছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল প্রায় পৌনে ৭টার দিকে উপজেলার মজ্জৎকোল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন ওই গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। তিনি আগে একটি এনজিওতে কাজ করতেন, তবে সম্প্রতি চাকরি ছেড়ে বাড়িতে অবস্থান করছিলেন।

পরিবারের সদস্য ও স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে আকাশ মেঘলা ও দমকা হাওয়ার মধ্যে সাড়ে ৩ বছরের মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের দোকানে যাচ্ছিলেন সুমন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে প্রচণ্ড শব্দে শিশুটি তার কোল থেকে ছিটকে পড়ে যায় এবং সুমন ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, শিশুটি পড়ে গিয়ে সামান্য আহত হয়। পরিবারের দাবি, তার নাক ও কান দিয়ে কিছুটা রক্ত বের হলেও বর্তমানে সে বিপদমুক্ত রয়েছে। স্থানীয়দের কাছে শিশুটির বেঁচে যাওয়া এক ধরনের অলৌকিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

মিজানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বিষয়টি নিশ্চিত করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে, রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার ঘোষ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:১৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
২০ বার পড়া হয়েছে