ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চলচ্চিত্র নির্মাণে ‘পিচ ডেক’-এর গুরুত্ব তুলে ধরতে ফিল্ম আর্কাইভে কর্মশালা Logo উত্তর কোরিয়ার নতুন ডেস্ট্রয়ার থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা, উপস্থিত ছিলেন কিম জং-উন Logo লক্ষ্মীপুরে ঝগড়া মেটাতে গিয়ে ঘুষিতে প্রাণ হারালেন যুবদল নেতা Logo জ্বালানি সংকট মোকাবিলায় মন্ত্রী পর্যায়ের কমিটি গঠন, প্রধান অর্থমন্ত্রী Logo স্বাধীনতা পুরস্কার ২০২৬ পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান Logo বাউফলে হত্যা মামলার পলাতক আসামি সিফাত মল্লিক গ্রেফতার Logo অ্যাশেজে আর থাকছে না গোলাপি বলের দিবারাত্রির টেস্ট Logo ফেসবুকে চুরির ভিডিও ভাইরাল, লক্ষ্মীপুরে কৃষকদল নেতা সাহাব উদ্দিন বহিষ্কার Logo হরমুজ প্রণালি ঘিরে ইরানের সতর্কবার্তা, তেল পরিবহনে নতুন উত্তেজনা Logo বন্ধ পাটকল চালুতে সমন্বিত উদ্যোগ নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম

মাইনাস টু ফর্মুলার মতো কোনো পরিকল্পনা সরকারের নেই: প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

মাইনাস টু ফর্মুলার মতো কোনো পরিকল্পনা সরকারের নেই: প্রাণিসম্পদ উপদেষ্টা।

মাইনাস টু ফর্মুলা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য ভিত্তিহীন উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এমন বক্তব্য অহেতুক বিতর্কের সৃষ্টি করে। সোমবার (৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ওয়ার্ল্ড ওয়ান হেলথ ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্যের প্রেক্ষিতে, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানান, মাইনাস টু ফরমুলার মতো কোনো পরিকল্পনা সরকারের নেই।

ফরিদা আখতার বলেন, গণআন্দোলনে জনগণের যে অভিপ্রায় ব্যক্ত হয়েছে, সেটি রক্ষা করাই আমাদের মূল কাজ। ‘মাইনাস টু’ এসব তো ২০০৭-৮ সালের ওয়ান-ইলেভেনের সময়ের কথা। এটিকে রিপিট করা এই সরকারের এজেন্ডা না। তিনি বলেন, বিএনপি যে অভিযোগ করেছে, তারাই প্রমাণ করুক সরকার মাইনাস টু ফর্মুলার পথে হাঁটছে।

এর আগে, রোববার (৩ নভেম্বর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, বিএনপিকে বাদ দিয়ে কিছু করার চেষ্টা বা চক্রান্ত করতে যাবেন না। এটা বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না। এটা কেউ চিন্তাও করবেন না। একবার বিরাজনীতিকরণের ‘মাইনাস টু’ করার চেষ্টা করা হয়েছিল। আবারও ওই ফর্মুলার মতো ওই রাস্তায় যাওয়ার কথা কেউ চিন্তাও করবেন না।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
১৫৫ বার পড়া হয়েছে