ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হরিণাকুন্ডুতে দুই খাল পুনঃখনন কার্যক্রম শুরু, সেচ ও পানি নিষ্কাশনে স্বস্তির আশা Logo মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ: ৫ জন গ্রেফতার, ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল উদ্ধার Logo টানা ৫ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান, ১২–১৪ এপ্রিল সরকারি ছুটি Logo চাঁদাবাজদের তালিকা করে দেশজুড়ে অভিযান শিগগিরই: র‍্যাব Logo কুমিরের আক্রমণে নিহত কুকুরের ময়নাতদন্ত, তদন্ত চলমান Logo দল টিকিয়ে রাখতে শীর্ষ নেতাদের দেশে ফেরার আহ্বান তৃণমূলের Logo হামলায় আহত মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত, পা ক্ষতিগ্রস্ত Logo ড্রয়ে শিরোপা দৌড়ে আরও পিছিয়ে রিয়াল মাদ্রিদ Logo সৎ থাকলে দেশ ছাড়ার প্রয়োজন নেই: অনন্ত জলিল Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ পদে শতাধিক আবেদন, আলোচনায় সম্ভাব্য প্রার্থীরা

মানিক মিয়া এভিনিউতে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ১০, বার্ন ইনস্টিটিউটে ভর্তি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

রাজধানীর মানিক মিয়া এভিনিউতে একটি গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় ১০ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও আয়োজক সূত্রে জানা যায়, ‘৩৬ জুলাই উদযাপন’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছাত্র-জনতার উদ্যোগে গ্যাস বেলুন দিয়ে তৈরি একটি প্রতীকী হেলিকপ্টার উড়ানো হচ্ছিল। হঠাৎ করেই বেলুনে আগুন লেগে বিস্ফোরণ ঘটে এবং তা আশপাশের বৈদ্যুতিক তারে ছড়িয়ে পড়ে।

দগ্ধদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে একটি ড্রোন ব্যবহার করা হয়, যা পরে আগুন নিভিয়ে দেয়।

এই দুর্ঘটনার সময় অনুষ্ঠানস্থলে উপস্থিত অনেকেই আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন।

এর আগে দুপুর ১২টায় শুরু হয় ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে পারফর্ম করেন পারশা মাহজাবিন, এলিটা করিম, সায়ান, এফ মাইনর, শূন্য, ওয়ারফেজ, আর্টসেল, সোলসসহ দেশের জনপ্রিয় শিল্পীরা ও ব্যান্ডদল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
৩৫০ বার পড়া হয়েছে