ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোটরসাইকেল না পেয়ে জয়পুরহাটে ছেলের হাতে প্রাণ গেল বাবার Logo উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে, উড্ডয়ন করেছে এয়ার অ্যাম্বুলেন্স Logo ঈদকে সামনে রেখে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে তুলে নেওয়া হলো সব বিধিনিষেধ Logo উত্তর কোরিয়ায় একসাথে ১০টির বেশি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ Logo হাদি হত্যা মামলার সূত্রে পশ্চিমবঙ্গে গ্রেফতার আরও এক বাংলাদেশি Logo নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা Logo নিজস্ব গ্যাস উত্তোলনের মাধ্যমে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্য: প্রতিমন্ত্রী Logo ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী Logo ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৬ জন নিহত Logo নোয়াখালীর পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ

মিরপুর টেস্টের পারফরম্যান্সে শীর্ষে ফিরলেন রাবাদা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

মিরপুর টেস্টের পারফরম্যান্সে শীর্ষে ফিরলেন রাবাদা।

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। ভারতের যশপ্রীত বুমরাকে সরিয়ে ২০১৯ সালের ফেব্রুয়ারির পর আবারও এই ফরম্যাটে এক নম্বর বোলার হলেন প্রোটিয়া এই ক্রিকেটার।

২০১৯ সালের পর আবারও টেস্টে এক নম্বর বোলার হলেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা।

২০১৮ সালের জানুয়ারিতে প্রথমবার শীর্ষে ওঠেন রাবাদা। সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগোনোর পথে রাবাদা পেছনে ফেলেছেন জসপ্রীত বুমরাহ, জশ হ্যাজলউড ও রবিচন্দ্রন অশ্বিনকে। দুই ধাপ পিছিয়ে অশ্বিন নেমে গেছেন চারে, বুমরাহ নেমে গেছেন তিনে। অন্যদিকে অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড এক ধাপ এগিয়েছেন, তিন নম্বর থেকে তিনি উঠে এসেছেন দুইয়ে।

আইসিসির প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছে রাওয়ালপিন্ডি টেস্ট জয়ের দুই নায়ক সাজিদ খান ও নোমান আলী। ৮ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা নয়ে উঠেছেন নোমান। ১২ ধাপ এগিয়ে ৩৮-এ উঠে এসেছেন পাকিস্তানের আরেক স্পিনার সাজিদ খান, এটিও তার ক্যারিয়ারের সর্বোচ্চ। 
 
পুনে টেস্টে ভারতের বিপক্ষে ১৩ উইকেট নেওয়া নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার স্যান্টনারও বড় লাফ দিয়েছেন। ৩০ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে উঠে এসেছেন কিউই এই স্পিনার। 
 
লাল বলের ক্রিকেটে ব্যাটিংয়ে এক ধাপ এগিয়েছেন ভারতের যশস্বী জয়সওয়াল। ব্যাটারদের তালিকায় চার থেকে তিনে উঠে এসেছেন ভারতের এই ব্যাটার। শীর্ষে আছেন ইংল্যান্ডের জো রুট। আর দুইয়ে আছেন নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন। 
 
ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন পাকিস্তানের সৌদ শাকিল। ২০ ধাপ এগিয়ে সাতে উঠে এসেছেন এই ব্যাটার। আট ধাপ এগিয়ে আট নম্বরে উঠে এসেছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। সৌদ শাকিল ও রাচিন দুজনেই প্রথমবার সেরা দশে জায়গা পেয়েছেন।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
১৪৬ বার পড়া হয়েছে