ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সংঘাতজনিত পরিস্থিতিতে প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত Logo রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রস্তুতি, সেনাবাহিনীর তিন ঊর্ধ্বতন কর্মকর্তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত Logo যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথ সংকট, পাঁচ দিনে ১৭৬ ফ্লাইট বাতিল Logo কর্মচারীর হামলায় ইবি সমাজকল্যাণ বিভাগের শিক্ষিকার মৃত্যু Logo নাসিরনগরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, আহত প্রায় ৩০ Logo শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম কাওসার মাহমুদ বহিষ্কার Logo চিকিৎসাসেবা ঘরে ঘরে পৌঁছাতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর Logo হাঁটুর গুরুতর চোটে বিশ্বকাপ মিস, মৌসুম থেকেও ছিটকে গেলেন ব্রাজিলের রদ্রিগো Logo রংপুরে কলাগাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ Logo প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের নতুন দায়িত্ব বণ্টন, দুই মন্ত্রণালয়ে যুক্ত নজরুল–রিজভী

যে কারণে ছয় ব্যাংকের এমডি বাধ্যতামূলক ছুটিতে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

যে কারণে ছয় ব্যাংকের এমডি বাধ্যতামূলক ছুটিতে।

ছয় ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর বিষয়ে অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (৫ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা জানিয়েছেন, তাদের ছুটিতে পাঠানোর বিষয়টি সংশ্লিষ্ট ছয় ব্যাংকের পর্ষদের সম্মিলিত সিদ্ধান্ত।

এক অডিও বার্তায় শিখা বলেন, ‘এটা (বাধ্যতামূলক অবসরে পাঠানো) এই জন্য করা হয়েছে যে, এই ব্যাংকগুলোতে নিরীক্ষা চালাবে বাংলাদেশ ব্যাংক। এগুলোতে যে অডিট পরিচালিত হবে সেখানে উনারা যাতে অযাচিত হস্তক্ষেপ করতে না পারেন অর্থাৎ এই প্রক্রিয়াটাকে স্বচ্ছ রাখার জন্য এমডিদেরকের সাময়িকভাবে ছুটিতে যেতে বলা হয়েছে।’

অডিটে যদি কারো কোনো ধরনের অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ততা যদি না মেলে তাহলে তিনি যথারীতি এসে আবার যোগদান করতে পারেন বলে জানান শিখা। তিনি বলেন, ‘তবে যদি কিছু পাওয়া যায় তাহলে অন্যরকম চিন্তা করতে হবে।’

এই পুরো বিষয়টি আন্তর্জাতিক নীতি অনুযায়ী করা হচ্ছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।
 
যেসব ব্যাংকের এমডিকে ছুটিতে পাঠানো হয়েছে সেগুলো হলো- এক্সিম, ইউনিয়ন, আইসিবি ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, এসআইবিএল ও গ্লোবাল ইসলামী ব্যাংক।
ঋণ কেলেঙ্কারি ও নানা অনিয়মে তারল্য সংকটে পড়ে খাদের কিনারায় থাকা ব্যাংকগুলো নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। এসব ব্যাংকের কেলেঙ্কারির তথ্য উদঘাটনে শিগগিরই ‘ফরেনসিক অডিট’ চালানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক খাত সংস্কারে গঠিত টাক্সফোর্স।

একটি নির্দিষ্ট সময়ে হওয়া সবধরনের লেনদেন যাচাই-পর্যালোচনা ও কোনো তথ্য মুছে ফেলা হয়েছি কি না, তা দেখতে এই ফরেনসিক অডিটের সিদ্ধান্ত নিয়েছে টাক্সফোর্স। সেই সিদ্ধান্তে একমত হয়েছে বাংলাদেশ ব্যাংকও।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
১৩৩ বার পড়া হয়েছে