ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ Logo রূপপুর প্রকল্পে রাশিয়ার ৯০% ঋণ, ২৮ বছরে শোধ করবে বাংলাদেশ Logo বজ্রপাতে বাবার মৃত্যু, কোলে থাকা শিশুকন্যা অলৌকিকভাবে রক্ষা Logo মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জামায়াত করা নিয়ে সংসদে ফজলুর রহমানের বক্তব্যে উত্তেজনা ছড়াল Logo কলম্বো বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ আটক ২২ বৌদ্ধ ভিক্ষু Logo আজ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম Logo লিমন-বৃষ্টির নিখোঁজের পেছনে কী ঘটেছিল, তদন্তে উঠে আসছে হিশামের ভূমিকা

রাতেই ছাত্রসংগঠনগুলোর সঙ্গে বসছেন বৈষম্যবিরোধীরা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

রাতেই ছাত্রসংগঠনগুলোর সঙ্গে বসছেন বৈষম্যবিরোধীরা।

দেশের হঠাৎ বিশৃঙ্খল পরিস্থিতিতে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠক ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ।

সভায় ছাত্রদলসহ গণঅভ্যুত্থানে অংশ নেয়া ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
 
সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে বিকেল ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির বৈঠক হয়।
 
বৈঠকের পোস্টে লিখা হয়, দেশব্যাপী চলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব ও সামগ্রিক সমস্যা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানে অংশ নেয়া ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা সভা আহ্বান করেছে। ইনশাআল্লাহ অতি দ্রুতই সব ছাত্রসংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের মানুষ একটি সুন্দর সমাধান দেখতে পাবে। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩৪:১০ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
১৬২ বার পড়া হয়েছে