ঢাকা ০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রাজধানীতে অব্যাহত জ্বালানি সংকট, পাম্পে দীর্ঘ লাইন; আসাম থেকে আসছে ৫ হাজার টন ডিজেল Logo দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান Logo আন্তর্জাতিক নারী দিবস আজ: অধিকার, ন্যায়বিচার ও উদ্যোগের বার্তা Logo পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত Logo জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, নানা অনিয়মের চিত্র Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু

রান্নার তেলে ভুল করছেন? জেনে নিন কোন তেল বেশি উপকারী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকি কমাতে রান্নার তেল সঠিকভাবে বেছে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। কারণ তেল শুধু স্বাদ নয়, শরীরের কোষের গঠন, হরমোনের ভারসাম্য এবং প্রদাহের মাত্রায় সরাসরি প্রভাব ফেলে। অনেকেই জানেন না, নিয়মিত কোন তেল ব্যবহার করা হচ্ছে তার ওপর ভবিষ্যতের রোগঝুঁকিও নির্ভর করতে পারে।

আল-হায়াত হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কনসালট্যান্ট ডায়েটেশিয়ান ও পুষ্টিবিদ মোহাম্মদ আরিফ ইকবাল বলেন, ক্যানসার প্রতিরোধে সবচেয়ে উপকারী তেল হলো অলিভ অয়েল এবং সরিষার তেল। অলিভ অয়েলে থাকা মনো-আনস্যাচুরেটেড ফ্যাট, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ই ও পলিফেনল শরীরের কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে এবং ক্যানসার সৃষ্টিকারী কোষের বৃদ্ধির গতি কমাতে সহায়তা করে। নিয়মিত অলিভ অয়েল ব্যবহার বিশেষভাবে স্তন, কোলন এবং ত্বকের ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক।

সরিষার তেলে থাকা অ্যালাইল আইসোথায়োস্যায়ানেট যৌগ ক্যানসার কোষের বৃদ্ধি দমনে ভূমিকা রাখে এবং শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করে দিতে সাহায্য করে। এই তেল ফুসফুস, পাকস্থলী ও কোলন ক্যানসারের ঝুঁকি কমাতেও উপকারী। পাশাপাশি এর প্রদাহনাশক গুণ দীর্ঘমেয়াদে কোষকে সুরক্ষা দেয়।

তবে সয়াবিন তেলেরও কিছু ভাল দিক রয়েছে। এতে থাকা পলি-আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হৃদরোগের ঝুঁকি কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়াতে সহায়তা করে। তবে সমস্যা হয় যখন সয়াবিন তেল উচ্চ তাপে বারবার ব্যবহার করা হয়—তখন তেলের গঠন নষ্ট হয়ে ট্রান্সফ্যাট তৈরি হতে পারে, যা প্রদাহ বাড়িয়ে ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।

বিশেষজ্ঞের মতে, অতিরিক্ত তেল যেকোনোভাবেই শরীরের ভারসাম্য নষ্ট করে এবং ওজন বৃদ্ধি, ইনসুলিন সমস্যা ও হরমোনজনিত ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। তাই এক ধরনের তেল দীর্ঘদিন ব্যবহার না করে অলিভ অয়েল, সরিষার তেল ও সয়াবিন তেল রোটেশন করে ব্যবহার করলে শরীর পাবে বিভিন্ন ধরনের উপকারী পুষ্টি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
১১৫ বার পড়া হয়েছে