ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দেশের বাজারে স্বর্ণের মূল্য নতুন করে সমন্বয়, ভরিতে কমলো ১ হাজার ৫০ টাকা Logo আইসিসির নভেম্বরের সেরা খেলোয়াড়ের তালিকায় জায়গা পেলেন তাইজুল ইসলাম Logo নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে আরও ২০০ জন ভর্তি, নতুন মৃত্যুর খবর নেই Logo চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে খালেদা জিয়ার লন্ডন যাত্রা Logo দেশে ফিরছেন জোবাইদা রহমান, নেমেই যাবেন হাসপাতালে Logo ‘মালিক’ ছবির শুটিংয়ে নিয়ন্ত্রিত আগুন ছড়িয়ে পড়ে আহত আরিফিন শুভ Logo বিপিএলে নতুন সংযোজন: ইফতিখারকে নিল রংপুর, ওমরজাইকে দলে নিল সিলেট Logo স্টার্কের ঝড়ে ইংল্যান্ড চাপে, তবুও ব্রিসবেনে রুটের প্রথম অজি সেঞ্চুরি Logo ব্রিটিশ পার্লামেন্টের আলোচনায় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো খালেদা জিয়াকে

রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নিতে প্রধান উপদেষ্টার সফর

নিজস্ব সংবাদ :

ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে অংশ নিতে ইতালির রাজধানী রোমের পথে যাত্রা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোববার, ১২ অক্টোবর সকাল সাড়ে ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ও তার সফরসঙ্গীরা রোমের উদ্দেশে যাত্রা করেন।

সফরের অংশ হিসেবে অধ্যাপক ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তৃতা প্রদান করবেন। এ ছাড়া তার রোমে অবস্থানকালে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য দূরীকরণ এবং টেকসই উন্নয়নসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, ওয়ার্ল্ড ফুড ফোরাম জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) আয়োজিত একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যেখানে বৈশ্বিক পর্যায়ের নীতিনির্ধারক, গবেষক এবং উদ্যোক্তারা একত্রিত হয়ে ভবিষ্যতের খাদ্য ব্যবস্থা নিয়ে মতবিনিময় করে থাকেন।

চলতি বছর ফোরামের এই ইভেন্টটি ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত রোমে FAO-এর সদর দফতরে অনুষ্ঠিত হচ্ছে। অধ্যাপক ইউনূসের এই সফরকে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অংশগ্রহণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তাঁর আগামী ১৫ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৫৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
৫৬ বার পড়া হয়েছে