ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঈদযাত্রা নিরাপদ করতে পুলিশের প্রস্তুতি, বাসে একাধিক চালক রাখার আহ্বান ডিএমপি কমিশনারের Logo শেষ মুহূর্তের পেনাল্টিতে নিউক্যাসলের বিপক্ষে হার এড়াল বার্সেলোনা Logo ইসরায়েলের সতর্কতা ব্যবস্থায় ত্রুটি, হামলার সময় কয়েক স্থানে সাইরেন বাজেনি Logo রাজধানীর পাম্পগুলোতে তেলের জন্য লম্বা সারি, সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগছে Logo ঈদকে সামনে রেখে বাস, ট্রেন ও লঞ্চে শেষ মুহূর্তের প্রস্তুতি; নিরাপত্তা ও বিশেষ ট্রেনের ব্যবস্থা Logo রাজধানীতে অব্যাহত জ্বালানি সংকট, পাম্পে দীর্ঘ লাইন; আসাম থেকে আসছে ৫ হাজার টন ডিজেল Logo দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান Logo আন্তর্জাতিক নারী দিবস আজ: অধিকার, ন্যায়বিচার ও উদ্যোগের বার্তা Logo পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত

রোহিত-কোহলির বেতন কমার সম্ভাবনা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ভারতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ দুই ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলির কেন্দ্রীয় চুক্তি নিয়ে বড় সিদ্ধান্ত আসতে পারে বিসিসিআইয়ের আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম)। দু’জনই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর এখন কেবল ওয়ানডে খেলছেন।

২০২৪-২৫ মৌসুমের চুক্তিতে তারা এ+ ক্যাটাগরিতে ছিলেন। তবে গত জুনে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর তারা টি-টোয়েন্টি ছাড়েন এবং বর্তমানে টেস্টও খেলছেন না। ফলে নতুন মৌসুমে তাদের শীর্ষ ক্যাটাগরিতে থাকার সম্ভাবনা কমে গেছে।

ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বিসিসিআইয়ের ৩২তম এজিএম অনুষ্ঠিত হবে আগামী ২২ ডিসেম্বর, যেখানে কোহলি ও রোহিতের চুক্তির বিষয়টি চূড়ান্ত করা হবে। চলতি ১ অক্টোবর ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত সময়ের জন্য চুক্তিতে তারা এখনো এ+ ক্যাটাগরিতেই থাকলেও, কেবল ওয়ানডে খেলার কারণে তাদের গ্রেড নেমে গিয়ে ‘এ’ ক্যাটাগরিতে যাওয়ার সম্ভাবনা বেশি।

এক ধাপ নেমে গেলে দু’জনের বার্ষিক আয় কমে যাবে প্রায় ২ কোটি রুপি। বর্তমানে তাদের বেতন ৭ কোটি রুপি।

এদিকে, রোহিত-কোহলির ক্যারিয়ারের এই পর্যায়ে নতুনভাবে এ+ ক্যাটাগরিতে উঠতে পারেন ভারতের বর্তমান টেস্ট ও ওয়ানডে অধিনায়ক শুভমান গিল। এছাড়া অলরাউন্ডার রভীন্দ্র জাদেজা এবং পেসার জাসপ্রিত বুমরাহও থাকবেন এই শীর্ষ গ্রুপে। গিল আগে ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:২৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
৯১ বার পড়া হয়েছে