ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আজ ১২ ডিসেম্বরের বিভিন্ন মুদ্রার বিপরীতে টাকার হালনাগাদ বিনিময় হার Logo তানোরে নলকূপের গর্তে পড়া শিশু আমাদের মাঝে আর নেই Logo নির্বাচনী তফসিল ঘোষণা: ভোটকে ‘অমানত’ উল্লেখ করে সিইসির শান্তিপূর্ণ অংশগ্রহণের আহ্বান Logo তফসিল ঘোষণা নাগরিককে আশ্বস্ত করেছে, ভোটাধিকার নিশ্চিত হবে বলে আশা বিএনপি মহাসচিবের Logo নতুন রূপে আসছে ফেলুদা, এবার প্রধান চরিত্রে টোটা রায় চৌধুরী Logo রোহিত-কোহলির বেতন কমার সম্ভাবনা Logo  ঢাবির সাবেক ভিসি মাকসুদ কামালের মামলায় সাক্ষী হিসেবে উপস্থিত সাদিক কায়েম Logo ঢাবির আন্দোলনকালীন হত্যাকাণ্ড: ওবায়দুল কাদের ও সাবেক ভিসি মাকসুদ কামালের বিরুদ্ধে তিন ছাত্রনেতার জবানবন্দি Logo শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, নেতাকর্মীদের উজ্জীবিত করলেন মির্জা ফখরুল Logo রাখাইনে হাসপাতাল হামলার ঘটনায় সহায়তায় এগিয়ে আসছে উদ্ধারকর্মীরা; পরিস্থিতি সামাল দিতে জোর তৎপরতা

লে. কর্নেল রেদোয়ানুলসহ চার আসামির অভিযোগ গঠন শুনানি ৪ ডিসেম্বর

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

রামপুরায় জুলাই-আগস্ট মাসে ২৮ জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ ৪ ডিসেম্বর নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের মধ্যে রয়েছেন বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম, সাবেক মেজর মো. রাফাত বিন আলম, খিলগাঁওয়ের সাবেক এডিসি রাশেদুল এবং সাবেক ওসি মশিউর রহমান।

সোমবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর বিচারপতি শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের প্যানেল এ শুনানির দিন ঠিক করে। এর আগে সকালে রেদোয়ানুল ইসলাম ও রাফাত বিন আলমকে আদালতে হাজির করা হয়। তবে রাশেদুল ও মশিউর রহমান পলাতক থাকায় তাদের জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল।

এদিকে ট্রাইব্যুনাল-২–এ শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যসহ ৩০ আসামির বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৭ নভেম্বর তারিখ ধার্য করা হয়েছে।

অন্যদিকে, চানখারপুলে শিক্ষার্থী শাহারিয়ার খান আনাসসহ ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করছেন আসামিপক্ষের আইনজীবীরা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:১৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
২২ বার পড়া হয়েছে