ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান Logo আন্তর্জাতিক নারী দিবস আজ: অধিকার, ন্যায়বিচার ও উদ্যোগের বার্তা Logo পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত Logo জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, নানা অনিয়মের চিত্র Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু Logo রাজধানীর পেট্রোল পাম্পে তেলের চাপ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফিরছেন অনেক চালক

শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় `ডানা’, আঘাত হানতে পারে খুলনায়’

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় `ডানা’, আঘাত হানতে পারে খুলনায়’।

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরির আভাস পাওয়া গেছে। লঘুচাপটি ক্রমেই শক্তি সঞ্চয় করছে। এটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আগামী কয়েকদিনে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হানতে পারে বলে মনে করা হচ্ছে।

পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় তৈরি হলে এর নাম হবে ‘ডানা’। এটি কাতারের দেয়া নাম। ঝড়টি ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা বিভাগের স্থলভাগে আঘাত হানতে পারে বলে তথ্য দিয়েছে বিশ্বের বিভিন্ন আবহাওয়া পূর্বাভাস দফতর।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল থেকে প্রাপ্ত সর্বশেষ পূর্বাভাস ঘূর্ণিঝড় ডানা সৃষ্টির আশঙ্কা ৯০ থেকে ১০০ শতাংশ।
 
শনিবার (১৯ অক্টোবর) ১৯ অক্টোবর আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল হতে প্রাপ্ত সর্বশেষ পূর্বাভাস অনুসারে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ২৩ অক্টোবর মধ্য রাতের পর থেকে ২৪ অক্টোবর মধ্য রাতের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা বিভাগের উপকূলে আঘাত করার আশঙ্কা করা যাচ্ছে।
 
এদিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমে বলেন, ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গের দিকে আঘাত আনতে পারে। তবে গতিপথ পরিবর্তন করে বাংলাদেশেও আঘাত আনার শঙ্কা উড়িয়ে দেয়া যায় না।
 
তিনি আরও জানান, গতিপ্রকৃতি দেখে কখন কোথায় আঘাত আনতে পারে সে পূর্বাভাস দেবে আবহাওয়া অধিদপ্তর। তিনি বলেন, শনিবারও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এরপর ২-৩ দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তার পর লঘুচাপের প্রভাবে আবারও বৃষ্টি হতে পারে।
 
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, লঘুচাপের বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মধ্য বঙ্গোপসাগরে ২২ অক্টোবরের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
 
এর প্রভাবে শনিবার খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু্ই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
১৬৬ বার পড়া হয়েছে