ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

শাহবাগে ছাত্রদলের গণসমাবেশ শুরু, ভার্চুয়ালি যুক্ত তারেক রহমান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

রাজধানীর শাহবাগে আজ রোববার (৩ আগস্ট) বিকেল তিনটার কিছু পর ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ছাত্র সমাবেশ শুরু হয়েছে। কুরআন তিলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশের সূচনা হয়।

বিকেল ৩টা ১৫ মিনিটে ভার্চুয়ালি সমাবেশে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতারা। ছাত্রদলের নেতৃবৃন্দ এই আয়োজনে অংশগ্রহণ ও উপস্থিতি দেখে একে ‘স্মরণকালের অন্যতম বৃহৎ ছাত্রসমাবেশ’ বলে উল্লেখ করেছেন।

গত জুলাই মাসের রাজনৈতিক পরিবর্তনের পর এটি ছাত্রদলের প্রথম বড় আকারের গণজমায়েত। তবে এবারের সমাবেশে ভিন্ন চিত্র দেখা গেছে—চিরাচরিত মিছিল, ব্যানার ও ফেস্টুন ছিল অনুপস্থিত। সমাবেশের আগে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছয় দফা নির্দেশনা জারি করে নেতা-কর্মীদের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড ছাড়া অংশগ্রহণের নির্দেশ দেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:১৭:১৭ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
৩৯৪ বার পড়া হয়েছে