ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ব্রিসবেন বিমানবন্দরে ইংল্যান্ড দলের নিরাপত্তাকর্মীর আচরণ নিয়ে বিতর্ক Logo বিজয় দিবসে ৫৪ প্যারাট্রুপারের পতাকা জাম্প, বিশ্ব রেকর্ডে থাকছেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী Logo ওসমান হাদিকে গুলির ঘটনায় ফয়সাল করিমের সব ব্যাংক হিসাব স্থগিত Logo গুলিবর্ষণে নতুন তথ্য: ওসমান হাদীর ওপর হামলায় ব্যবহৃত বাইকের চালক শনাক্তের দাবি দ্য ডিসেন্টের Logo আজ পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস Logo পঞ্চগড়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ভাটা উচ্ছেদ Logo সরকার আন্তরিক হলে ২৪ ঘণ্টায় হামলাকারী গ্রেপ্তার সম্ভব: রুমিন ফারহানা Logo নির্বাচন সামনে রেখে সিইসি ও কমিশনারদের জন্য বাড়তি নিরাপত্তা চাইল ইসি Logo নোয়াখালী এক্সপ্রেসে অধিনায়কত্ব নিয়ে ধোঁয়াশা, সৌম্য সরকার প্রথম পছন্দ হলেও বিকল্প ভাবনায় দল Logo জিওস্টার চুক্তি নিয়ে জল্পনার অবসান, অবস্থান পরিষ্কার করলো আইসিসি

শিক্ষকরা নতুন উদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন বলে আশা প্রধান উপদেষ্টার

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ধাপে ধাপে ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২১ অক্টোবর) প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি সাংবাদিকদের এ তথ্য জানান।

ঘোষণা অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের সাড়ে ৭ শতাংশ বাড়বে। পরবর্তীতে ২০২৬ সালের জুলাই থেকে আরও সাড়ে ৭ শতাংশ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষকদের দাবিকে যথার্থ বলে মনে করে, তবে দেশের অর্থনৈতিক সক্ষমতা এখনো সম্পূর্ণ পুনরুদ্ধার না হওয়ায় একসঙ্গে ২০ শতাংশ বৃদ্ধি সম্ভব হয়নি।

সহকারী প্রেস সচিবের মাধ্যমে প্রধান উপদেষ্টা জানান, “দীর্ঘ ১৫ বছরের দুর্নীতি ও অপব্যবহারে ক্ষতিগ্রস্ত অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। তাই সরকারকে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।”

তিনি আশা প্রকাশ করেন, এ সিদ্ধান্ত শিক্ষকদের আন্দোলন প্রশমিত করবে এবং তারা নব উদ্যমে শ্রেণিকক্ষে ফিরে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে ভূমিকা রাখবেন।

গত কয়েকদিন ধরে শিক্ষকদের দাবি নিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ধারাবাহিকভাবে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনায় অবদান রাখার জন্য তিনি সংশ্লিষ্ট উপদেষ্টাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
৩৭ বার পড়া হয়েছে