ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ব্রিসবেন বিমানবন্দরে ইংল্যান্ড দলের নিরাপত্তাকর্মীর আচরণ নিয়ে বিতর্ক Logo বিজয় দিবসে ৫৪ প্যারাট্রুপারের পতাকা জাম্প, বিশ্ব রেকর্ডে থাকছেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী Logo ওসমান হাদিকে গুলির ঘটনায় ফয়সাল করিমের সব ব্যাংক হিসাব স্থগিত Logo গুলিবর্ষণে নতুন তথ্য: ওসমান হাদীর ওপর হামলায় ব্যবহৃত বাইকের চালক শনাক্তের দাবি দ্য ডিসেন্টের Logo আজ পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস Logo পঞ্চগড়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ভাটা উচ্ছেদ Logo সরকার আন্তরিক হলে ২৪ ঘণ্টায় হামলাকারী গ্রেপ্তার সম্ভব: রুমিন ফারহানা Logo নির্বাচন সামনে রেখে সিইসি ও কমিশনারদের জন্য বাড়তি নিরাপত্তা চাইল ইসি Logo নোয়াখালী এক্সপ্রেসে অধিনায়কত্ব নিয়ে ধোঁয়াশা, সৌম্য সরকার প্রথম পছন্দ হলেও বিকল্প ভাবনায় দল Logo জিওস্টার চুক্তি নিয়ে জল্পনার অবসান, অবস্থান পরিষ্কার করলো আইসিসি

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের মামলা

নিজস্ব সংবাদ :

সংগৃহিত

মেঘনা-গোমতী সেতুর টোল আদায় প্রকল্পে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১২ অক্টোবর) দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের তদন্তে জানা যায়, ২০১৬ সালে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমস (সিএনএস) লিমিটেডকে একক উৎস থেকে দরপত্র আহ্বান ছাড়াই টোল আদায়ের দায়িত্ব দেওয়া হয়। পূর্বের বৈধ টেন্ডার বাতিল করে অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা না করেই এই চুক্তি সম্পন্ন হয়।

এই চুক্তিতে সিএনএসকে টাকার অঙ্কে নয়, বরং মোট টোল আদায়ের ১৭.৭৫ শতাংশ সার্ভিস চার্জ (ভ্যাট ও আইটি বাদে) প্রদানের ভিত্তিতে কার্যাদেশ দেওয়া হয়। ফলে প্রতিষ্ঠানটি প্রায় ৪৮৯ কোটি টাকা গ্রহণ করে। অথচ ২০১০-১৫ মেয়াদে একই প্রকল্পে খরচ হয়েছিল মাত্র ১৫ কোটি টাকার মতো।

২০২২-২৫ মেয়াদে অনুরূপ প্রযুক্তিতে ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেড মাত্র ৬৭ কোটি টাকায় একই দায়িত্ব পেয়েছিল, যা পাঁচ বছরের হিসাবে প্রায় ১১২ কোটি টাকা। ফলে সরকারের আর্থিক ক্ষতি দাঁড়ায় ৩০৯ কোটিরও বেশি।

মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, ওবায়দুল কাদের, আনিসুল হক, প্রতিমন্ত্রী এম এ মান্নানসহ সরকারি কয়েকজন কর্মকর্তা ও সিএনএস লিমিটেডের তিন পরিচালককে অভিযুক্ত করা হয়েছে।

দুদক জানায়, তারা ক্ষমতার অপব্যবহার করে নিজেদের বা অন্যকে আর্থিকভাবে লাভবান করার উদ্দেশ্যে প্রতারণা ও আত্মসাতে যুক্ত ছিলেন। অভিযোগে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা অনুযায়ী অপরাধের কথা উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
৬৩ বার পড়া হয়েছে