ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

শেখ হাসিনা-কামালকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে খুঁজে পায়নি পুলিশ, তাই তাদের ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (১৬ জুন) শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলায় শুনানির জন্য নির্ধারিত দিন ছিলো ট্রাইব্যুনালে। পাশাপাশি আজ ৩ জনকেই আদালতে হাজিরের আদেশ থাকলেও দু জন পলাতক থাকায় সকালে কেবল চৌধুরী মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুনানিতে ট্রাইব্যুনালকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন পাঠিয়েছে। এতে বলা হয়েছে, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বাসায় পুলিশ অভিযান চালিয়েও তাদেরকে পাওয়া যায়নি। তারা গ্রেফতার এড়াতে ভারতে পালিয়ে থাকতে পারেন। পুলিশ প্রতিবেদন দাখিলের এ পর্যায়ে ট্রাইব্যুনাল পলাতক দুই আসামিকে আগামী এক সপ্তাহের মধ্যে হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। পাশাপাশি আগামী ২৪ জুন পরবর্তী শুনানের দিন ধার্য করেন।

এর আগে, গত ১ জুন তিন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে- ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে ১৪শ ছাত্র-জনতাকে হত্যার দায় শেখ হাসিনার। তার নির্দেশ, উসকানি ও প্ররোচণায় হত্যাকাণ্ড সংঘটিত করে আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ।

শেখ হাসিনার নির্দেশে আন্দোলন দমনে মরনঘাতি অস্ত্র ব্যবহার করার প্রমাণ মিলেছে বলেও জানায় প্রসিকিউশন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:১০:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
১১৭ বার পড়া হয়েছে