ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আইপিএলে ইতিহাস গড়লেন মোস্তাফিজ, রেকর্ড দামে দলে নিল কলকাতা Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জনসমুদ্র, শ্রদ্ধায় স্মরণ বীর শহীদদের Logo ভরিতে সর্বোচ্চ ১,৪৭০ টাকা বাড়ল স্বর্ণের দাম, নতুন দর কার্যকর ১৬ ডিসেম্বর থেকে Logo হাদি হত্যাচেষ্টা মামলায় ফয়সালের স্ত্রীসহ তিনজনের ৫ দিনের জিজ্ঞাসাবাদ মঞ্জুর Logo টাঙ্গাইলে ভেজাল জিরা বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা Logo বিদেশে শরিফ ওসমান হাদির চিকিৎসা ব্যয় বহন করবে সরকার: অর্থ উপদেষ্টা Logo ‘একদম শুইয়ে দেব’, কোয়াব ম্যাচ ঘিরে মজার চ্যালেঞ্জ শান্তর Logo হাদির ওপর হামলা: ফয়সালের স্ত্রী, বান্ধবী ও শ্যালকসহ তিনজন র‌্যাবের হেফাজতে

সনদে সই নিয়ে এনসিপির শর্ত, ইসি পুনর্গঠনের দাবি

নিজস্ব সংবাদ :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, জুলাই মাসের ঘোষিত সনদে তাদের দল সরাসরি সই করবে না, যতক্ষণ না তার বাস্তবায়নের সুনির্দিষ্ট নিশ্চয়তা পাওয়া যায়।

বুধবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ ব্রিফিংয়ে নাহিদ ইসলাম জানান, সরকার প্রধান হিসেবে ড. ইউনূসের পক্ষ থেকেই এই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি করতে হবে—রাষ্ট্রপতির পক্ষে তা গ্রহণযোগ্য নয় বলে তাদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে।

নাহিদ ইসলাম আরও বলেন, সনদে কোনো “নোট অব ডিসেন্ট” (ভিন্নমত) কার্যকর থাকবে না। পুরো সনদটি গণভোটের মাধ্যমে চূড়ান্ত অনুমোদনের জন্য জনগণের সামনে উপস্থাপন করা হবে। এরপর নবগঠিত সংসদ নতুন সংবিধান প্রণয়নের কাজ শুরু করবে।

সাক্ষাতে নির্বাচন কমিশন নিয়েও কথা বলেন এনসিপি নেতা। তার দাবি, বর্তমানে কমিশন তার সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করছে না। বরং কিছু দলের প্রতি পক্ষপাতমূলক এবং অন্যদের প্রতি বিমাতাসুলভ আচরণ করছে। এজন্য নির্বাচন কমিশনের পুনর্গঠন এখন জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম মনে করেন, সনদে স্বাক্ষরের বিষয়টি সম্পূর্ণভাবে সরকারের অবস্থানের ওপর নির্ভর করছে। এনসিপি শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের লিখিত নিশ্চয়তা ছাড়া কোনো চুক্তিতে অংশ নেবে না।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২১:১১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
২৪ বার পড়া হয়েছে