ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সংঘাতজনিত পরিস্থিতিতে প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত Logo রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রস্তুতি, সেনাবাহিনীর তিন ঊর্ধ্বতন কর্মকর্তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত Logo যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথ সংকট, পাঁচ দিনে ১৭৬ ফ্লাইট বাতিল Logo কর্মচারীর হামলায় ইবি সমাজকল্যাণ বিভাগের শিক্ষিকার মৃত্যু Logo নাসিরনগরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, আহত প্রায় ৩০ Logo শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম কাওসার মাহমুদ বহিষ্কার Logo চিকিৎসাসেবা ঘরে ঘরে পৌঁছাতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর Logo হাঁটুর গুরুতর চোটে বিশ্বকাপ মিস, মৌসুম থেকেও ছিটকে গেলেন ব্রাজিলের রদ্রিগো Logo রংপুরে কলাগাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ Logo প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের নতুন দায়িত্ব বণ্টন, দুই মন্ত্রণালয়ে যুক্ত নজরুল–রিজভী

সাবমেরিন ক্ষমতায় কার অবস্থান শক্তিশালী—যুক্তরাষ্ট্র না রাশিয়া?

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বিশ্ব রাজনীতির দুই প্রতিদ্বন্দ্বী শক্তি—যুক্তরাষ্ট্র ও রাশিয়া—নৌবাহিনীর অন্যতম কৌশলগত উপাদান হিসেবে সাবমেরিন ব্যবস্থাকে দীর্ঘদিন ধরেই অগ্রাধিকার দিয়ে আসছে। পারমাণবিক ও প্রচলিত অস্ত্রে সজ্জিত ডুবোজাহাজের দিক থেকে উভয় দেশেরই শক্ত অবস্থান রয়েছে। তবে কিছু দিক থেকে যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও, নির্দিষ্ট কিছু খাতে রাশিয়ার অবস্থানও কম নয়।

রাশিয়ার নৌবহরে এখনও ডিজেল চালিত সাবমেরিনের ব্যবহার থাকলেও, যুক্তরাষ্ট্রের সব সাবমেরিনই পরমাণু শক্তি নির্ভর। সম্প্রতি সাবেক রুশ প্রধানমন্ত্রী দিমিত্র ভেদভেদেভের এক মন্তব্যের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুইটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন। এ ঘটনার পর থেকেই উভয় দেশের সাবমেরিন শক্তি নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে।

যুক্তরাষ্ট্রের বর্তমান সাবমেরিন বহর ৬৭টি সক্রিয় ডুবোজাহাজ নিয়ে গঠিত। এর মধ্যে ১৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ওহাইও ক্লাস সাবমেরিন, যেগুলো “বুমার” নামে পরিচিত। এছাড়া যুক্তরাষ্ট্রের অন্যতম আক্রমণাত্মক সাবমেরিন হচ্ছে ভার্জিনিয়া ক্লাস, যার সংখ্যা ২২টি। আরও রয়েছে ২৪টি লস অ্যাঞ্জেলেস ক্লাস ও ৩টি অত্যাধুনিক সিউল্ফ ক্লাস সাবমেরিন।

এই সাবমেরিনগুলোতে ক্রুজ মিসাইল, টর্পেডো এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রসহ নানা ধরণের অস্ত্র থাকে। যুদ্ধের পাশাপাশি এগুলোকে গুপ্তচরবৃত্তি ও নজরদারির মতো কৌশলগত কাজে ব্যবহার করা হয়।

অন্যদিকে রাশিয়ার সাবমেরিন বহরেও রয়েছে ৬৪টি সক্রিয় ইউনিট। এর মধ্যে ২৫টি পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক মিসাইল বহনে সক্ষম সাবমেরিন, যেগুলোকে রুশ নৌশক্তির মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। এ ছাড়া ২৩টি ডিজেলচালিত সাবমেরিনও রয়েছে তাদের বহরে।

ইউক্রেনে সামরিক অভিযানের শুরু থেকেই রাশিয়া এই সাবমেরিনগুলো উপকূলীয় ও উচ্চ ঝুঁকির এলাকায় মোতায়েন করে রেখেছে।

সর্বশেষ পরিস্থিতিতে বলা যায়, সাবমেরিন প্রযুক্তি ও ক্ষমতায় দুই দেশের মধ্যে ভারসাম্য রয়েছে। তবে আধুনিকীকরণ ও প্রযুক্তিগত উৎকর্ষতায় যুক্তরাষ্ট্র কিছুটা এগিয়ে থাকলেও, রাশিয়াও পিছিয়ে নেই কৌশলগত উপস্থিতিতে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৫১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
৩৭০ বার পড়া হয়েছে