ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইরানের গেরাশে ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত Logo সীতাকুণ্ড ইকোপার্কে ছুরিকাঘাতে জখম শিশুর মৃত্যু Logo দুদকের শীর্ষ তিন কর্মকর্তা একযোগে সরে দাঁড়ালেন Logo পথে পথে চাঁদার বোঝা, হাটের ৩৭ টাকার বেগুন ঢাকায় ১০০ Logo তেহরান ও বৈরুতে আবারও ইসরায়েলি হামলা Logo ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল উত্তেজনায় টানা তৃতীয় দিন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি Logo রাজধানীতে মশা দমনে দিনে তিন দফা ওষুধ প্রয়োগ করবে ডিএনসিসি, গঠিত কুইক রেসপন্স টিম Logo হরমুজ প্রণালি ‘বন্ধ’ ঘোষণা আইআরজিসির, জাহাজ চলাচলে হামলার হুঁশিয়ারি Logo গণভোট বাতিলের দাবি তুললে জাতীয় নির্বাচনও প্রশ্নের মুখে পড়বে: শিশির মনির Logo ঈদ সামনে রেখে বাস-ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, রেলের শতভাগ টিকিট অনলাইনে

সার কারখানায় ব্যবহৃত গ্যাসের নতুন মূল্য নির্ধারণ, কার্যকর ১ ডিসেম্বর থেকে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সার কারখানায় ব্যবহারের জন্য গ্যাসের দাম পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার (২৩ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতি ঘনমিটার গ্যাসের মূল্য ১৬ টাকা থেকে বাড়িয়ে ২৯ দশমিক ২৫ টাকা করা হয়েছে। নতুন এই হার আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

এর আগে গত ৬ অক্টোবর অনুষ্ঠিত গণশুনানিতে পেট্রোবাংলা ও গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানগুলো সার কারখানার জন্য প্রতি ইউনিট গ্যাসের মূল্য ১৬ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করার প্রস্তাব দেয়। তবে বিইআরসির কারিগরি কমিটি পর্যালোচনার পর বর্তমান ঘোষিত দাম নির্ধারণের সুপারিশ করে।

গণশুনানিতে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেছিলেন, গ্যাসের দাম নির্ধারণে সবদিক বিবেচনা করে ভারসাম্য বজায় রাখতে হবে। তিনি বলেন, দাম বাড়লে সারের উৎপাদন ব্যয় নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ বাড়বে। কৃষির জিডিপিতে অবদান তুলনামূলক কম হলেও খাদ্য নিরাপত্তা ও বিপুল কর্মসংস্থানের বিষয় বিবেচনায় কৃষিখাতকে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি এলএনজি আমদানির ব্যয়সহ অন্যান্য বিষয়ও মূল্য নির্ধারণে গুরুত্ব পাবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:১৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৮২ বার পড়া হয়েছে