ঢাকা ০৫:২২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

স্বর্ণের দাম আবার কমল, ভরিতে কমেছে সাড়ে ছয় হাজার টাকা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দর টানা দ্বিতীয়বার কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম একবারে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে নতুন করে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকায়।

বাজুস সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাম হ্রাসের বিষয়টি জানিয়েছে। সকাল ১০টা ৪৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হবে। এর আগে রোববার (১ ফেব্রুয়ারি) রাতেও স্বর্ণের দর কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৯২৫ টাকা কমিয়ে ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকায় নির্ধারণ করা হয়েছিল।

নতুন দর অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা। ২১ ক্যারেটের ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা, এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।

চলতি বছর দেশের বাজারে স্বর্ণের দাম মোট ২১ বার সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ১৪ বার দাম বৃদ্ধি করা হয়েছে, আর দাম কমানো হয়েছে মাত্র ৭ বার।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
৬৫ বার পড়া হয়েছে