ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ভোট দিতে সাহসী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার, নির্বাচনকে বললেন ঐতিহাসিক মাইলফলক Logo ভালুকায় নিহত দীপু দাসের পরিবারকে সহায়তা ও বাড়ি নির্মাণে সরকারের উদ্যোগ Logo নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা Logo এপস্টেইন–সংক্রান্ত নথিতে উঠে এলো এক ফরাসি ফুটবল তারকার নাম Logo বার্সেলোনার সভাপতির পদ ছাড়লেন লাপোর্তা, মার্চে নতুন নির্বাচনে প্রার্থী হবেন Logo মার্কিন জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ Logo ওসমান হাদির পরিবারের কাছে ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা Logo পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ Logo মা–বাবার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী প্রচারণার ইতি টানলেন তারেক রহমান Logo ভোট ও গণভোট ঘিরে রাজধানী ছাড়ছেন মানুষ, টার্মিনাল ও স্টেশনে ভিড়

সিলেটে ৩০টি স্টোন ক্রাশিং মেশিন উচ্ছেদ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সিলেটে ৩০টি স্টোন ক্রাশিং মেশিন উচ্ছেদ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে সিলেট সদর উপজেলার ধোপাগুল এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে স্থাপিত ৩০টি স্টোন ক্রাশিং মেশিন উচ্ছেদ করা হয় এবং অবশিষ্ট স্টোন ক্রাশিং মেশিন নির্ধারিত সময়ের ভেতর অপসারণের জন্য সময়সীমা দেওয়া হয়।

সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় সিলেট মেট্রোপলিটন পুলিশ, ব্যাটেলিয়ান আনসার, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও উত্তরকাছ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ধোপাগুল এলাকায় স্থাপিত স্টোন ক্রাশিং মেশিনের কারণে ওই এলাকার পরিবেশে বিপর্যয় নেমে এসেছে এবং জনস্বাস্থ্যে বিরূপ প্রভাব পড়েছে। এছাড়া, এর পাশেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। এ এলাকায় স্থাপিত অধিকাংশ স্টোন ক্রাশিং মেশিনের কোনো লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র নেই। স্টোন ক্রাশিং মেশিন স্থাপন নীতিমালা, ২০০৬ (সংশোধিত ২০১৩) অনুসরণ না করেই অবৈধভাবে এসব স্থাপনা নির্মাণ করা হয়েছে।

সিলেট জেলার অবৈধ স্টোন ক্রাশিং মেশিন অপসারণে হাইকোর্টের নির্দেশনা রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
১৬৮ বার পড়া হয়েছে