ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

লোডশেডিংয়ের প্রতিবাদে সিলেটে হারিকেন-মোমবাতি নিয়ে ব্যতিক্রমী কর্মসূচি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সিলেটে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে অভিনব কর্মসূচি পালন করেছেন স্থানীয় নাগরিকরা। সোমবার (২৭ অক্টোবর ২০২৫) সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে হারিকেন, কুপিবাতি ও মোমবাতি গলায় ঝুলিয়ে ২০ মিনিটের একটি অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বক্তারা জানান, সিলেটে বর্তমানে বিদ্যুতের লোডশেডিং এমন পর্যায়ে পৌঁছেছে যে, মানুষ যেন অতীতের হারিকেন-নির্ভর সময়ে ফিরে যাচ্ছে। দিনে ৮ থেকে ১৫ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

তারা বলেন, বিদ্যুৎ সংকটের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে, পানির সমস্যাও তীব্র হচ্ছে এবং ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন। এছাড়া শিশু ও বয়স্করা চরম দুর্ভোগে পড়েছেন।

বক্তারা দ্রুত লোডশেডিং কমানোর দাবি জানান এবং সতর্ক করে বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

কর্মসূচিতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় নাগরিকরা অংশ নেন এবং বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধান দাবি করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
২৩ বার পড়া হয়েছে