ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ অভিযোগ তাহেরের, রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদের দাবি Logo ঈদুল ফিতর উপলক্ষে ছুটি বাড়ল, টানা সাতদিন বন্ধ থাকবে অফিস Logo ভোরে ইসরায়েল লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ Logo আদাবর-শ্যামলী এলাকায় পুলিশের অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক ৬ Logo ১০ জনের নিউক্যাসলের কাছে হেরে ক্যারিকের অপরাজিত ধারার অবসান ইউনাইটেডের Logo মধ্যপ্রাচ্যের উত্তেজনায় দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরলেন বিশেষ ফ্লাইটে Logo মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাব: ৬ দিনে ঢাকা থেকে ২১০টি ফ্লাইট বাতিল Logo সংঘাতজনিত পরিস্থিতিতে প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত Logo রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রস্তুতি, সেনাবাহিনীর তিন ঊর্ধ্বতন কর্মকর্তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত Logo যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথ সংকট, পাঁচ দিনে ১৭৬ ফ্লাইট বাতিল

সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলন শুরু, পাঁচ দেশের আলেমদের অংশগ্রহণ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন’। সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আয়োজনে এবং খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ বৃহৎ ধর্মীয় সমাবেশ চলবে দুপুর ২টা পর্যন্ত।

সম্মেলনে বাংলাদেশসহ মোট পাঁচটি দেশ থেকে আলেম-ওলামারা অংশ নিচ্ছেন। দেশ-বিদেশের মুসল্লিদের উপস্থিতিতে বেশ জমজমাট হয়ে উঠেছে সমাবেশ এলাকা। নিরাপত্তা নিশ্চিত করতে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশে জোরদার নজরদারি করা হয়েছে। রাস্তার শৃঙ্খলা বজায় রাখতে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির স্বেচ্ছাসেবীরা কাজ করছেন।

এই প্রথমবারের মতো আন্তর্জাতিক পরিসরে এই মহাসম্মেলন আয়োজন করা হলেও অতীতে অনিয়মিতভাবে ছোট পরিসরে খতমে নবুওয়ত বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করা হতো।

সম্মেলনে বিভিন্ন দেশের ধর্মীয় আলেমরা যোগ দিয়েছেন, যেমন—পাকিস্তানের মাওলানা ফজলুর রহমান (জাতীয় পরিষদের সদস্য ও জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি), মাওলানা ইলিয়াস গুম্মান (ইসলামি চিন্তাবিদ), বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালন্দরী, ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানি, জমিয়তে উলামায়ে হিন্দের মাওলানা মাহমুদ মাদানী, সৌদি আরবের ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের নেতা শায়খ আবদুর রউফ মাক্কি এবং মিসরের আল-আজহার ইউনিভার্সিটির অধ্যাপক শায়খ মুসআব নাবিল ইবরাহিম।

বাংলাদেশের শীর্ষ আলেমদের মধ্যে রয়েছেন—হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, মাওলানা মামুনুল হক (বাংলাদেশ খেলাফত মজলিসের আমির), দারুল উলুম হাটহাজারীর অধ্যক্ষ মাওলানা খলিল আহমাদ কুরাইশী, আল হাইয়াতুল উলিয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান, এবং বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।

সম্মেলনের সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আবদুল হামিদ (পীর সাহেব, মধুপুর)।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:০৯:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
৭৮ বার পড়া হয়েছে