ঢাকা ০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রাজধানীতে অব্যাহত জ্বালানি সংকট, পাম্পে দীর্ঘ লাইন; আসাম থেকে আসছে ৫ হাজার টন ডিজেল Logo দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান Logo আন্তর্জাতিক নারী দিবস আজ: অধিকার, ন্যায়বিচার ও উদ্যোগের বার্তা Logo পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত Logo জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, নানা অনিয়মের চিত্র Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু

‘স্যার নয়, ভাই বলুন’: বিহারের নারী কর্মীকে মোদির অনুরোধ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

নারীশক্তিকে নিজের অনুপ্রেরণার উৎস হিসেবে বর্ণনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তাকে ‘স্যার’ নয়, বরং ‘ভাই’ বা ‘ভাইয়া’ বলে সম্বোধন করতে। বুধবার (১৫ অক্টোবর) ‘নমো অ্যাপ’-এর মাধ্যমে বিহারের বিজেপি কর্মীদের সঙ্গে ভার্চুয়াল আলোচনায় তিনি এ কথা বলেন।

আলোচনার সময় মোদি বিহারের নারী বুথকর্মীদের উদ্দেশে বলেন, ‘নারীশক্তিই আমার সবচেয়ে বড় বল, ঢাল এবং অনুপ্রেরণা।’ তিনি আরও আহ্বান জানান, রাজ্যের মা ও বোনেরা যেন গণতন্ত্রের এই উৎসবে দলবদ্ধভাবে ভোট দিতে যান।

বিহারের আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে তিনি বিজেপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে ঘরে ঘরে যেতে হবে।

এদিনই বিজেপি আসন্ন নির্বাচনের জন্য দ্বিতীয় দফায় ১২ জন প্রার্থীর নাম ঘোষণা করে। এর মধ্যে আলিনগর আসন থেকে প্রার্থী হয়েছেন গায়িকা মৈথিলী ঠাকুর এবং বক্সার থেকে রাজনীতিক হওয়া সাবেক আইপিএস অফিসার আনন্দ মিশ্র।

সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০৪:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
১৪৪ বার পড়া হয়েছে