ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান Logo আন্তর্জাতিক নারী দিবস আজ: অধিকার, ন্যায়বিচার ও উদ্যোগের বার্তা Logo পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত Logo জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, নানা অনিয়মের চিত্র Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু Logo রাজধানীর পেট্রোল পাম্পে তেলের চাপ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফিরছেন অনেক চালক

হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে লাগা আগুন পুরোপুরি নিভে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে জরুরি ভিত্তিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, বিকেল ৪টা ৫৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, ভবনে পর্যাপ্ত অগ্নি সনাক্তকরণ এবং প্রতিরোধ ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে সময় লেগেছে। ভবনের কাঠামোতে স্টিলের ব্যবহার বেশি থাকায় তাপমাত্রা দীর্ঘক্ষণ বজায় থেকেছে।

পরিচালক আরও জানান, আগুন নেভানোর পরও ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এখনো ঘটনাস্থলে অবস্থান করছে। ঘটনাস্থলের স্টোর রুম ছিল অত্যন্ত সংকীর্ণ এবং দাহ্য পদার্থে পূর্ণ, যার ফলে কাজ করতে বাড়তি সময় লেগেছে। তবে, ফায়ার সার্ভিসকে কাজ করতে বাধা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি বলে তিনি নিশ্চিত করেছেন।

ভবনের নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, অগ্নিকাণ্ডের ফলে ভবনের অভ্যন্তরে ফাটল দেখা দিয়েছে এবং কিছু রাসায়নিক পদার্থের কারণে পরিবেশগত ঝুঁকি কিছুটা রয়েছে, যদিও তা গুরুতর নয়। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের দুই কর্মী আহত হয়েছেন বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
৮৩ বার পড়া হয়েছে