ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

হাদির ওপর হামলা: ফয়সালের স্ত্রী, বান্ধবী ও শ্যালকসহ তিনজন র‌্যাবের হেফাজতে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় তিনজন সন্দেহভাজনকে আটক করেছে র‌্যাব।

রোববার (১৪ ডিসেম্বর) ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, আটক ব্যক্তিরা হলেন মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া, তার বান্ধবী মনিকা এবং শ্যালক শিপু। বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি জানান, অভিযুক্ত ফয়সালের স্বাক্ষর করা বিপুল সংখ্যক চেকবই ও কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। আটক তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় হামলাকারী ও তার সহযোগী মোটরসাইকেল চালককে শনাক্ত করেছে পুলিশ। বিকেলে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানান, শনাক্ত ব্যক্তিরা হলেন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ।

তিনি বলেন, মোটরসাইকেলের পেছনে বসে ফয়সাল গুলি চালান এবং চালকের দায়িত্বে ছিলেন আলমগীর। এর আগে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, এই ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং হামলায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, ওই মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে আগেই গ্রেপ্তার করা হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় শ্রমিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মোটরসাইকেলটির মালিকানা স্বীকার করেছেন।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন। এ ঘটনার পর থেকে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
৯৯ বার পড়া হয়েছে