ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা ও উপহার পৌঁছাল তারেক রহমানের কার্যালয়ে Logo বিদায় মুহূর্তে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য Logo মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব পেলেন এম সিরাজ উদ্দিন মিয়া Logo নতুন সরকারের শপথ গ্রহণ সোমবার অনুষ্ঠিত হবে Logo রাজশাহী–৩ আসনে বিজয়ী বিএনপি প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় Logo ৩০ আসনে ফল পাল্টানোর অভিযোগ, পুনর্গণনা ও শপথ স্থগিত চায় জামায়াত Logo শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানাল ইতালিয়ান দূতাবাস Logo গণতন্ত্র রক্ষায় সরকার ও বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করলেন তারেক রহমান Logo মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ ১৮ ফেব্রুয়ারির মধ্যে হবে মন্ত্রিপরিষদ সচিব জানান Logo নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি’র সাফল্যকে প্রধান উপদেষ্টা অসাধারণ অর্জন হিসেবে বর্ণনা করেছেন

হোয়াটসঅ্যাপে ‘কাস্টম লিস্ট’, নতুন চমক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

হোয়াটসঅ্যাপে ‘কাস্টম লিস্ট’, নতুন চমক।

সামাজিক মাধ্যমে পাস্পরিক যোগাযোগ আরও সহজ ও দ্রুত করতে নতুন ফিচার নিয়ে এসেছে জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। নতুন সুবিধা ‘কাস্টম চ্যাট লিস্ট’র মাধ্যমে যেকোনো গ্রুপ চ্যাটে বাড়তি সুবিধা মিলবে। এছাড়া কন্টাক্ট লিস্টে থাকা ব্যক্তিদের নম্বর বিভিন্ন ক্যাটাগরিতে ফেলে যোগাযোগ আরও সহজ করা যাবে।

হোয়াটসঅ্যাপ কিছু দিন আগেই ‘আনরিড’, ‘ফেভারিট’, ‘গ্রুপ’ নামে কয়েকটি ফিচার নিয়ে এসেছিল। যে মেসেজগুলো পড়া হয়নি সেগুলো আলাদা করে ‘আনরিড’ অপশনে পাওয়া যাবে, আবার যার সঙ্গে বেশি চ্যাট করেন, সেই প্রোফাইলটিকে ‘ফেভারিট’ অপশনে রেখে দেয়া যাবে যাতে খোঁজাখুঁজি না করতে হয়। এবার এই অপশনগুলোকেই এক ছাতার তলায় আনবে নতুন ফিচার ‘কাস্টম চ্যাট লিস্ট।’

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচারের সাহায্যে গ্রাহকেরা নিজেদের চ্যাটকে কয়েকটি ভাগে আলাদা করে নিতে পারবেন। যেমন ‘পরিবার’, ‘কর্মক্ষেত্র’, ‘বন্ধুবান্ধব’ ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে তা ভাগ করা যাবে। ফলে বহু চ্যাটের মধ্যে থেকে আলাদা করে খোঁজার দরকার পড়বে না।
 
‘কাস্টম চ্যাট লিস্ট’র সুবিধা নিতে প্রথমে হোয়াটসঅ্যাপ আপডেট করে নিতে হবে। পরে অ্যাপের উপরে ডান দিকে একটি ‘যোগ’ চিহ্ন আসবে। সেটিতে ক্লিক করলে ‘অর্গাইনজ ইওর চ্যাট’ বলে একটি পপআপ আসবে। সেখানে ক্লিক করুন। ক্যাটাগরি দেখে পছন্দের প্রোফাইল তালিকাভুক্ত করুন। যদি কোনো চ্যাট আলাদা করে চোখের সামনে রাখতে হয়, তাহলে ‘অ্যাড পিপল অর গ্রপ’ অপশনে গিয়ে নির্দিষ্ট কোনো প্রোফাইল বা চ্যাট বাছাই করে একেবারে উপরের সারিতে রেখে দেয়া যাবে। 
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
১৫৮ বার পড়া হয়েছে