ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মুহূর্তের মধ্যে পুরো ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাষ্যমতে, সোমবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে দুটি মোটরসাইকেলে আসা চারজন ব্যক্তি প্রধান গেটের সামনে ককটেল ছুড়ে ফেলে দ্রুত শহরের দিকে চলে যায়। বিস্ফোরণের তীব্র শব্দে শিক্ষার্থীদের মধ্যে ভীতি তৈরি হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীবসহ প্রশাসনের কর্মকর্তারা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্থানটি পরিদর্শন করেন।
এ ঘটনায় কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দুষ্কৃতকারীদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৪৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
৭৫ বার পড়া হয়েছে