ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ অভিযোগ তাহেরের, রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদের দাবি Logo ঈদুল ফিতর উপলক্ষে ছুটি বাড়ল, টানা সাতদিন বন্ধ থাকবে অফিস Logo ভোরে ইসরায়েল লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ Logo আদাবর-শ্যামলী এলাকায় পুলিশের অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক ৬ Logo ১০ জনের নিউক্যাসলের কাছে হেরে ক্যারিকের অপরাজিত ধারার অবসান ইউনাইটেডের Logo মধ্যপ্রাচ্যের উত্তেজনায় দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরলেন বিশেষ ফ্লাইটে Logo মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাব: ৬ দিনে ঢাকা থেকে ২১০টি ফ্লাইট বাতিল Logo সংঘাতজনিত পরিস্থিতিতে প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত Logo রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রস্তুতি, সেনাবাহিনীর তিন ঊর্ধ্বতন কর্মকর্তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত Logo যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথ সংকট, পাঁচ দিনে ১৭৬ ফ্লাইট বাতিল

১৪৪ মামলায় নতুন গ্রেফতার ৩৪, আট জনের রিমান্ড

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

১৪৪ মামলায় নতুন গ্রেফতার ৩৪, আট জনের রিমান্ড।

জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে ১৪৪টি মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি, সেনা কর্মকর্তাসহ মোট ৩৪ জনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। তার মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারসহ ৮ জনের ৪১ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

আজ বুধবার (৩০ অক্টোবর) সকালে সিএমএম কোর্টে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান ও মো. ইমরান আহম্মেদের পৃথক আদালত এই রিমান্ড মঞ্জুর করে।

শাহবাগ থানায় একটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মোহাম্মদপুর থানার একটি মামলায় সাধন চন্দ্র মজুমদারের ৩ দিনের রিমান্ড দেন। সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে বংশাল থানার একটি মামলায় ৪ দিনের রিমান্ড দেয়া হয়। এছাড়া, শাহাজান খানের ৪ দিন, হাজী সেলিমের ৫ দিন এবং হাসানুল হক ইনুর ৩ দিনের রিমান্ড দেয়া হয়। আলোচিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে ৫ দিনের রিমান্ড দেন আদালত। এছাড়া, সম্প্রতি নিষিদ্ধ হওয়া সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকেও ৫ দিনের রিমান্ড দেন আদালত।

এদিকে, রাজধানীর বিভিন্ন থানার হত্যা মামলায় নতুনভাবে গ্রেফতার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী দীপু মনি, সালমান এফ রহমান, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে। যাত্রাবাড়ী থানার একটি মামলায় ডিবির সাবেক ডিসি মশিউর রহমানকে নতুনভাবে গ্রেফতার দেখানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৪১:০১ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
১৬০ বার পড়া হয়েছে