ঢাকা ০৪:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইসলামী আন্দোলনের একক ভোটের সিদ্ধান্ত ঘিরে জোট রাজনীতিতে উত্তাপ, জামায়াত আমিরের ইঙ্গিতপূর্ণ বার্তা Logo শীর্ষস্থান পুনরুদ্ধার চট্টগ্রামের, বিদায় নিশ্চিত নোয়াখালীর Logo গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান রংপুরে অচেতন অবস্থায় উদ্ধার Logo জামায়াতের জোটে না যাওয়ার সিদ্ধান্তে ইসলামী আন্দোলন: পেছনের প্রেক্ষাপট জানাল দল Logo আপিল শুনানির সপ্তম দিনে ৪৩ আবেদন নিষ্পত্তি, ১৮ প্রার্থীর পক্ষে রায় Logo জানুয়ারির প্রথমার্ধে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, প্রবৃদ্ধি প্রায় ৭০ শতাংশ Logo দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে ৫ বছরের জেল Logo ২০২৫ সালে আয়ের শীর্ষে রোনালদো, মেসিকে পেছনে ফেলে আবারও এক নম্বর Logo নোয়াখালীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ খাল থেকে উদ্ধার Logo জিগাতলায় আবাসিক ভবনে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে

৯ দফা দাবিতে সচিবালয়ে মহাসমাবেশের ডাক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

৯ দফা দাবিতে সচিবালয়ে মহাসমাবেশের ডাক।

যথাযথ পদোন্নতি, পে কমিশন গঠন করে বেতন বৈষম্য দূর করাসহ ৯ দফা দাবিতে আগামী বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সচিবালয়ের ‘বাদাম তলা’ নামে পরিচিত পয়েন্টে পরিষদের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে মহাসমাবেশের ঘোষণা দেন এ পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর।

দাবি বাস্তবায়নে বুধবার সচিবালয়ে মহাসমাবেশের ঘোষণা দিয়ে তিনি বলেন, দাবি আদায়ে আমরা মাঠে আছি। গড়িমসি না করে আমাদের দাবি বাস্তবায়ন করার আহ্বান জানাচ্ছি। এসময় দাবি বাস্তবায়নে গড়িমসি ও দুর্ব্যবহারের অভিযোগে একজন যুগ্মসচিবের অপসারনের দাবিও জানানো হয়।

দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো– কর্মচারি প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে জাতীয় পে-কমিশন গঠন এবং বেতন বৈষম্য দূর করা; ২০টি গ্রেডের পরিবর্তে ১০টি বেতন গ্রেড নির্ধারণ করে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা বাস্তবায়ন করা; আগের মতো ১০০ ভাগ পেনশন ও ৪০০ ভাগ গ্র্যাচুইটি সুবিধা প্রদান করা; টাইম-স্কেল ও সিলেকশন গ্রেড চালু করা; চাকরির বয়সসীমা ৫৯ বছর থেকে তিন বছর বর্ধিত করে ৬২ বছর নির্ধারণ করা ইত্যাদি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৪০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
১৩২ বার পড়া হয়েছে