ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

অধিনায়ক ছাড়াই পাকিস্তান সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা অস্ট্রেলিয়ার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

অধিনায়ক ছাড়াই পাকিস্তান সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা অস্ট্রেলিয়ার।

আগামী ১৪ নভেম্বর মাঠে গড়াবে অস্ট্রেলিয়া-পাকিস্তান দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। এর আগে দু’দল খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা করা হয়েছে। পূর্ব ধারণা মতোই এই দলে রাখা হয়নি সম্ভাব্য টেস্ট দলের একজনকেও। একটি কৌতূহল জাগানিয়া ব্যাপার তবু রয়ে গেছে। দলের অধিনায়কের নাম জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া।

চোট কাটিয়ে ১৩ সদস্যর এই দলে ফিরেছেন তিন পেসার জেভিয়ার বার্টলেট, স্পেন্সার জনসন ও ন্যাথান এলিস। টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ থাকবেন টেস্ট দলে। তার অনুপস্থিতিতে সর্বশেষ নেতৃত্ব দেওয়া ট্রাভিস হেডও টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য। প্যাট কামিন্স তো টেস্ট দলের অধিনায়কই। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটির জন্য তাই অধিনায়ক বাছাই করতে হবে নির্বাচকদের।

অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে নেতৃত্বের জোর বিবেচনায় থাকবেন গ্লেন ম্যাক্সওয়েল। আগ্রাসী এই ক্রিকেটারের মতোই বিগ ব্যাশে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে অ্যাডাম জ্যাম্পা, অ্যারন হার্ডি ও ম্যাথু শর্টের। বিবেচনায় থাকবেন তারাও।

পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড: শন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, ন্যাথান এলিস, জেইক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, জশ ইংলিস, স্পেন্সার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৪০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
১৬৬ বার পড়া হয়েছে