ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo বগুড়া-৬ উপনির্বাচনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী বাদশার জয় Logo পৌরসভা নির্বাচন থেকে দলীয় প্রতীক বাদ, সংশোধনী বিল সংসদে অনুমোদন Logo সংসদে পাস দুই বিল, বাতিল হলো সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ Logo রুমিন ফারহানার ভাইরাল বক্তব্য নিয়ে বিভ্রান্তি, আসল তথ্য যা জানা গেল Logo ২৪ ঘণ্টায় হামে ৭ মৃত্যু, একদিনে আক্রান্ত ৬৪২—সপ্তাহের সর্বোচ্চ Logo গণবিরোধী বিলের প্রতিবাদে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট Logo অনলাইন ও সশরীরে মিলিয়ে নতুন ক্লাস রুটিন ঘোষণা শিক্ষামন্ত্রীর Logo টেকনাফে মেরিন ড্রাইভে বস্তাবন্দী তিন খণ্ড মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটের সাবেক সংরক্ষিত আসনের এমপি সফুরা বেগম রুমী আটক Logo দাড়ি-টুপি নিয়ে কটূক্তি পুরনো দমনমূলক সংস্কৃতির অংশ: এমপি হানজালা

অনলাইন ও সশরীরে মিলিয়ে নতুন ক্লাস রুটিন ঘোষণা শিক্ষামন্ত্রীর

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস সমন্বয়ে নতুন পদ্ধতি চালুর পরিকল্পনা জানিয়েছে সরকার। শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, নির্দিষ্ট কিছু এলাকায় পরীক্ষামূলকভাবে সপ্তাহে তিন দিন সরাসরি এবং তিন দিন অনলাইন ক্লাস পরিচালনা করা হবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর দনিয়া কলেজে এক অনুষ্ঠানের পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। জাতীয় বিশ্ববিদ্যালয়, তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং ইউনিসেফের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মন্ত্রী জানান, নতুন এই ব্যবস্থায় শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা সরাসরি শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে ক্লাস করবে। অন্যদিকে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইন ক্লাস পরিচালিত হবে। এই কার্যক্রম আগামী শনিবার থেকে শুরু হবে।

তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি চালু করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি মহানগর ও মেট্রোপলিটন এলাকার কিছু প্রতিষ্ঠানে সীমিত থাকবে। সফল হলে ধাপে ধাপে দেশের অন্যান্য এলাকাতেও এটি সম্প্রসারণ করা হতে পারে।

শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকেই অনলাইন ক্লাস নেবেন এবং ওয়াইফাইসহ প্রযুক্তিগত সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হবে। তবে সব প্রতিষ্ঠানে এই পদ্ধতি বাধ্যতামূলক করা হচ্ছে না, যাতে শিক্ষা ব্যবস্থায় কোনো বিঘ্ন না ঘটে।

এছাড়া যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা বেশি বা যারা স্কুলবাসে যাতায়াত করে, সেগুলোকে অগ্রাধিকার দিয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সরকার স্কুলবাসের জন্য শুল্কমুক্ত সুবিধা দেওয়ার বিষয়েও কাজ করছে বলে জানান তিনি।

শিক্ষকদের পক্ষ থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং অনলাইন ক্লাসে কোনো শিক্ষার্থী সমস্যায় পড়লে তাদের জন্য বিকল্প অফলাইন ব্যবস্থার কথাও বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:২০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
১১ বার পড়া হয়েছে