ঢাকা ০৮:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo স্বাস্থ্যমন্ত্রী বললেন, রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির দাবিতে দাঁড়ানো উচিত Logo নাফ নদী থেকে ১৩ জেলে আটক করেছে আরাকান আর্মি Logo যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই প্রবেশ নিশ্চিত নয়, সতর্কবার্তা ঢাকায় মার্কিন দূতাবাসের Logo ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত Logo পুলিশের পোশাকে পরিবর্তনের ভাবনা, ঐতিহ্যবাহী ইউনিফর্মে ফেরার ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর Logo নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান Logo স্বাধীনতার ইতিহাস স্মরণ রেখে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo একাত্তরের ইতিহাস আলাদা থাকবে, স্বাধীনতার ঘোষণায় জিয়ার ভূমিকার কথা স্মরণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo আজ শুরু হচ্ছে পিএসএলের ১১তম আসর, উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি দুই শক্তিশালী দল

অন্যদিকে মাহফুজ আলম প্রথমে উপদেষ্টার মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন। পরে নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে এনসিপির আহ্বায়ক হলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হন মাহফুজ আলম।

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া, সমবায় এবং স্থানীয় সরকারবিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। প্রধান উপদেষ্টার কার্যালয় তাদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।

আজ সন্ধ্যা সোয়া ছয়টায় যমুনায় নির্ধারিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দুপুরে এক সংবাদ সম্মেলনে পদত্যাগ প্রসঙ্গে জানতে চাইলে আসিফ মাহমুদ জানান, এ বিষয়ে বক্তব্য দেওয়ার এখতিয়ার তার নেই এবং প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেই বিষয়টি জানানো হবে। তিনি আরও বলেন, কিছু সময় অপেক্ষা করলেই সব পরিষ্কার হবে।

এ সময় তিনি নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনার কথা জানান। তবে কোন দল বা কোন অঞ্চল থেকে নির্বাচনে লড়বেন, তা স্পষ্ট করেননি। যদিও আগে তিনি জানিয়েছিলেন যে ঢাকায় থেকেই তিনি নির্বাচনে অংশ নেবেন। সম্প্রতি তিনি কুমিল্লার পরিবর্তে ঢাকা-১০ আসনে ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্ত করেন।

গত বছরের ৮ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পদে শপথ নেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দায়িত্বের শুরুতে তিনি শ্রম উপদেষ্টার দায়িত্ব পান, পরে যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার এবং সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পান।

অন্যদিকে, মাহফুজ আলম শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা মর্যাদায়) ছিলেন। পরে নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে এনসিপির আহ্বায়ক হলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয় মাহফুজ আলমকে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১১:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
৯২ বার পড়া হয়েছে