ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

অন্য পরিচয়ে পরীমণি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহীত ছবি

ক্যারিয়ারের শুরু থেকেই ব্যক্তিজীবন নিয়ে বারবার সমালোচনার মুখে পড়েছেন চিত্রনায়িকা পরীমণি। তবে মা হিসেবে তিনি একেবারেই ব্যতিক্রম। মাতৃত্বের খবর জানার পরই সব কাজ থেকে নিজেকে গুটিয়ে নেন। সব সময় আগলে রেখেছেন সন্তানকে।

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমণি।

পরীমণি চালু করলেন নিজের প্রথম প্রতিষ্ঠান ‘বডি’। অনলাইনভিত্তিক এ প্রতিষ্ঠানে বিক্রি হবে মা ও শিশুদের জীবনযাত্রার পণ্যসামগ্রী। শনিবার রাতে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক ঘোষণা দেন অভিনেত্রী।

এই নায়িকা বলেন, এটিই তাঁর এবারের ভ্যালেন্টাইন। ফেসবুক লাইভে পরীমনি বলেন, ‘আমার সমস্ত ভালোবাসা দিয়ে মা ও বাচ্চাদের জন্য এই ব্যবসা শুরু করলাম।

একই ছাদের নিচে সব পণ্য পাওয়ার বিষয়টি ছিল আমার দীর্ঘদিনের ড্রিম প্রজেক্ট। মাতৃত্বকালীন যে সমস্যাগুলো ফেস করেছি, সেগুলো অন্যদের জন্য সহজ করে দিতেই এই ব্যবসা শুরু করেছি।’

পরী জানান, তিনি একাই প্রতিষ্ঠানটি চালু করেছেন। এখান থেকে উপার্জিত অর্থের ৫ শতাংশ ব্যয় করবেন অসচ্ছল মায়েদের জন্য। মাতৃত্বকালীন একজন নারী এবং নবজাত শিশুদের জন্য যেসব পণ্যের প্রয়োজন পড়ে, সেগুলোই বিক্রি করা হচ্ছে পরীর প্রতিষ্ঠানে।

উল্লেখ্য, ২০২২ সালের ১০ আগস্ট প্রথমবারের মতো পুত্রসন্তানের মা হন পরীমনি। তার ছেলের নাম শাহীম মুহাম্মদ রাজ্য। গত মে মাসে এক কন্যাসন্তানের দত্তক নেন অভিনেত্রী। নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম”””

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
১৭৪ বার পড়া হয়েছে