ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

অর্ধশতকের পর বিদায় হৃদয়, বাউন্ডারির অপেক্ষা শেষ ৮২ বল পর

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আসন্ন নভেম্বরের আয়ারল্যান্ড টেস্ট সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজেই যেন নিজেদের প্রস্তুত করে নিচ্ছে বাংলাদেশ দল। শনিবার (১৮ অক্টোবর) মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টাইগারদের ব্যাটিং সেই ইঙ্গিতই দিচ্ছে।

টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস ছিল ধীরগতির। ১৭তম ওভারে দলীয় ৫০ রানের গণ্ডি পার করলেও তিন অঙ্কে পৌঁছাতে লেগেছে ৩০তম ওভার পর্যন্ত। এর মাঝে একটিও বাউন্ডারি আসেনি দীর্ঘ সময় ধরে। এক পর্যায়ে ২১.৫ ওভার থেকে ৩৫.৩ ওভার পর্যন্ত বাংলাদেশ পায়নি কোনো চার—একটানা ৮২ বলের এই বাউন্ডারি-শূন্য সময় কাটে মাঠে।

এই ‘বাউন্ডারি খরা’ শেষ হয় অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটে। বাঁহাতি স্পিনার মোতির বলে সুইপ করে বাউন্ডারি হাঁকান তিনি, যা দলকে কিছুটা স্বস্তি দেয়।

এর আগে, ইনিংসের হাল ধরেছিলেন তাওহীদ হৃদয়। শান্তর বিদায়ের পর অঙ্কনের সঙ্গে মিলে গড়েন ৩৬ রানের জুটি, যা আসে ৭২ বল থেকে। হৃদয় তার অর্ধশতক পূর্ণ করেন ৯০ বল খেলে—তাতে ছিল মাত্র তিনটি চার। তবে এরপর বেশি দূর যেতে পারেননি, গ্রেভসের বলে আউট হয়ে মাঠ ছাড়েন ৫১ রানে।

এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৯ রান।

মিরপুরের চিরচেনা স্লো পিচে রান করাটা সবসময়ই চ্যালেঞ্জিং, আর সেটাই যেন ফিরিয়ে আনছে পুরনো দিনের মিরপুর—যেখানে ব্যাটারদের টিকে থাকতে হলেও লড়াই করতে হয় প্রতিটি রানের জন্য।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
১৮২ বার পড়া হয়েছে