ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ

আইনজীবীকে হিন্দু ভেবে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা, দাবি সনাতনী জোটের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আইনজীবীকে হিন্দু ভেবে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা, দাবি সনাতনী জোটের।

চট্টগ্রামে সরকার পক্ষের এক আইনজীবী সাইফুল ইসলামকে দুষ্কৃতকারীরা হিন্দু ভেবে হত্যা করেছে বলে দাবি করেছেন সনাতনী জোটের নেতারা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ঢাকেশ্বরী মন্দিরের সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা। ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেফতারের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট।

নেতারা দাবি করেন, চট্টগ্রামে আদালত চত্তরে হিন্দুধর্মাবলম্বীদের ভেতরে প্রবেশ করে দুষ্কৃতকারীরা বিশৃঙ্খলা তৈরি করে আন্দোলন বানচালের চেষ্টা করেছে। তারাই আইনজীবী সাইফুল ইসলামকে হিন্দু ভেবে হত্যা করেছে। এর সাথে সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ জড়িত না।

সারা দেশে একটি চক্র হিন্দু-মুসলিম দাঙ্গা বাঁধানোর পাঁয়তারা করছে জানিয়ে নেতারা বলেন, শাহবাগে হামলার ঘটনা পুলিশের সামনে ঘটলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। প্রশাসনের ভেতরে আরেকটি প্রশাসনের জন্ম হয়েছে। সরকারের ভেতরের একটি গোষ্ঠী দীর্ঘ দিনের নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করছে।
 
এসময় সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, সংখ্যালঘুদের রক্ষায় এগিয়ে আসতে হবে সরকারকে। তারা জানে কীভাবে সমস্যার সমাধান করতে হবে।

চিন্ময়কে অবিলম্বে মুক্তি ও হামলাকারীদের গ্রেফতার না করলে শুধু দেশে নয়, সারাবিশ্বে আন্দোলন ছড়িয়ে যাবে বলেও সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দেন নেতারা।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
১৬৬ বার পড়া হয়েছে