ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না: মাহফুজ আলম

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না: মাহফুজ আলম।

আগামী যেকোনো নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের দোসরদের অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

মাহফুজ আলম বলেন, ‘নতুন করে ওয়ান ইলেভেন আবার তৈরি হবে। এমন দুশ্চিন্তা করে লাভ নেই। আমাদের লক্ষ্য একটি সুস্থ ও অবাধ জাতীয় সংসদ নির্বাচন উপহার দেয়া। তবে শেখ হাসিনা এবং তার দোসরদের জন্য সেই নির্বাচন নয়। কারণ, দেশের গণমানুষকে সঙ্গে নিয়ে শেখ হাসিনাকে উৎখাত করেছি। তাই আগামী যেকোনো নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের দোসরদের অংশ নেওয়ার সুযোগ দেয়া হবে না।’

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ সরকারি কলেজ মাঠে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘পতিত ফ্যাসিস্ট ওই দল ১৬ বছর ক্ষমতায় থেকে খুন, গুম, সন্ত্রাস এবং ভিন্নমতের ওপর দমন-পীড়ন চালিয়েছে। এমন পরিস্থিতিতে তাদের দোসর এখনো যারা সরকারি প্রশাসন এবং বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে। তাদেরকে উৎপাটন করে পুরো একটি সংস্কার কার্যক্রম শেষ করে তবেই নির্বাচন। একই সঙ্গে জুলাই বিপ্লব স্পিরিট ধারণ করে একসঙ্গে সবাইকে নিয়ে দেশ গড়ার শপথ গ্রহণের কথা আবারও তুলে ধরেন।’

এদিকে, এলাকার সন্তান সরকারের উপদেষ্টা হয়ে ঘরে ফিরেছে এমন উচ্ছ্বাস আর আনন্দ নিয়ে কয়েক হাজার মানুষ কলেজ মাঠে উপস্থিত হন। এসময় এলাকার উন্নয়নের জন্য বেশ কিছু দাবি তুলে ধরেন তারা।

নাগরিক সংবর্ধনায় সভাপতিত্ব করেন রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দিদারুল ইসলাম।
এতে উপদেষ্টা মাহফুজ আলমের বাবা বাচ্চু মোল্লাসহ বিশিষ্টজনেরা মঞ্চে উপস্থিত ছিলেন।

এদিকে, সন্ধ্যায় রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা মাহফুজ আলম।

এর আগে ঢাকা থেকে লক্ষ্মীপুরের রামগঞ্জে যাবার পথে চাঁদপুরের হাজীগঞ্জে এক পথসভায় বক্তব্য রাখেন মাহফুজ আলম।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
১৭১ বার পড়া হয়েছে