ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

আওয়ামী লীগের আমলে ভারত বাংলাদেশকে চুষে খেয়েছে: সারজিস

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম বলেছেন, সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়ে ক্ষমতায় থাকা ভারতের রাজনৈতিক দলগুলোর সাম্প্রদায়িক সম্প্রীতির জ্ঞান নেয়ার সময় বাংলাদেশের নেই। বাংলাদেশের সঙ্গে ভারতসহ সব প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক হবে সম্প্রীতি এবং সমতার। আগ্রাসনের কোনো সম্পর্ক থাকবে না।

শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়ায় গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন সারজিস আলম।  শহরের মালতীনগর এলাকায় শুক্রবার জুম্মা নামাজের আগে পারিবারিক এক আয়োজনে এসেছিলেন তিনি।পরে গণমাধ্যমের সঙ্গে নতুন বাংলাদেশের অগ্রগতি এবং ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলেন।

সারজিস বলেন, ‘যে কাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন নিয়ে সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমেছিলেন, গত চার মাসে সেই স্বপ্নপূরণে বেশি অগ্রসর হতে পারেনি সরকার নানা কারণেই। বিশেষ করে এখনও রাষ্ট্রযন্ত্রের মধ্যে ফ্যাসিস্ট সরকারের অবৈধ সুবিধাভোগীদের অনেকেই থাকার কারণে পুরো রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে এবং কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের সময় লাগছে কিছুটা।’

ভারত বাংলাদেশের বর্তমান সম্পর্ক নিয়ে সারজিস আলম বলেন, ‘গত ১৬ বছর ভারত আওয়ামী লীগকে নিরাপত্তা দিয়ে যেভাবে বাংলাদেশকে চুষে খেয়েছে, বাংলাদেশের মানুষ তাদেরকে আর সেই সুযোগ দেবে না।’ 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
১৮৪ বার পড়া হয়েছে