ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

আকবরদের বিপক্ষে ঝড় তোলা আফগান ব্যাটারকে কিনল রংপুর

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আকবরদের বিপক্ষে ঝড় তোলা আফগান ব্যাটারকে কিনল রংপুর।

দিন চারেক আগের ঘটনা, ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ ‘এ’ দলের মুখোমুখি হয়েছিল আফগানিস্তান ‘এ’ দল। ওই ম্যাচে ৫৫ বলে ৯৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন সেদিকুল্লাহ অটল। তার তাণ্ডবে আকবর আলী বাহিনী হেরেছিল ৪ উইকেটে।

বাংলাদেশের বিপক্ষে ৯ চার ও ৫ ছয়ে ইনিংস সাজিয়েছিলেন অটল।

শুধু বাংলাদেশ নয়, প্রতিটি ম্যাচেই ঝড় ‍তুলছেন অটল। এখন পর্যন্ত খেলা ৩ ম্যাচে ৩ ফিফটিতে তিনি করেছেন ২৩০ রান, যা টুর্নামেন্টের সর্বোচ্চ। স্ট্রাইকরেটও উঁচু মানের, ১৬১.৯৭। বিধ্বংসী এই ব্যাটারকে আসন্ন বিপিএলের আগে দলে ভেড়াল রংপুর রাইডার্স।

শুক্রবার (২৫ অক্টোবর) অটলকে দলে নেয়ার কথা জানিয়েছে রংপুর। এ দলে ২৭ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ১১তম আসরে তিনি সঙ্গী হিসেবে পাবেন স্বদেশী আল্লাহ গজনফরকে।

পাকিস্তানের বিপক্ষে গত বছর জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছে অটলের। ২৩ বছর বয়সি এ ব্যাটার এখন পর্যন্ত ৬টি টি-২০ খেলেছেন। যদিও এখনও জ্বলে উঠতে পারেননি, করেছেন মাত্র ৭২ রান।

রংপুর রাইডার্স স্কোয়াড
নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম, তৌফিক খান, অ্যালেক্স হেলস, খুশদিল শাহ, আল্লাহ গজনফর, স্টিভেন রায়ান টেলর, সৌরভ নেত্রবালকার, আকিফ জাভেদ, কার্টিস ক্যাম্ফার ও সেদিকুল্লাহ অটল। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
১৬৬ বার পড়া হয়েছে