ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন: আখতার হোসেন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন: আখতার হোসেন।

বাংলাদেশে আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচন হবে বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেছেন, ‘নতুন সংবিধান নির্বাচিত সংসদের মাধ্যমেই হবে।’

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

‘বাংলাদেশের মানুষ জুলাই প্রোক্লেমেশন চায়, নতুন সংবিধান চায়, সংস্কার চায়’ উল্লেখ করে আখতার বলেন, ‘জুলাই প্রোক্লেমেশন ঘোষণা করতে সরকারের রাজি হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম বিজয়।’

তিনি বলেন, ‘নতুন সংবিধান নির্বাচিত সংসদের মাধ্যমেই হবে। বাংলাদেশের আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন।’
 
একই সভায় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে সিন্ডিকেটগুলো ভাঙতে হবে। আপনারা কী অ্যাকশন নিচ্ছেন? অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে গণহত্যার বিচার চাই, নাগরিকের নিরাপত্তা চাই।’

তিনি আরও বলেন, ‘সব দেশের সঙ্গে বাংলাদেশ সুসম্পর্ক রাখবে। কিন্তু কোনো দেশ যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সুযোগে মাথায় উঠে যায় আমরা তাদের মাটিতে ফেলতে বিন্দুমাত্র ভাবব না।’
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
২২৪ বার পড়া হয়েছে