ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

আজও ঢাকায় ‘অস্বাস্থ্যকর’ বাতাস বইছে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

আজ সকালেও ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। বিশ্বের ১২৪টি দূষিত বাতাসের শহরের তালিকায় বুধবার (১৬ এপ্রিল) ১৫২ স্কোর নিয়ে ৮ নম্বরে অবস্থান করছে ঢাকা। সকাল ১১টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার এ অবস্থান দেখা গেছে।

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ৬০৩ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে দুবাই শহর। এ অঞ্চলের বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ অবস্থায় রয়েছে। পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লি সমান ১৭০ স্কোর নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। এই দুই শররের বাতাস অস্বাস্থ্যকর।

আর ১৫২ স্কোর নিয়ে তালিকার অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এ শহরের বাতাসও ‘অস্বাস্থ্যকর’। গত কয়েকদিন ধরেই ঢাকার বাতাস অস্বাস্থ্যকর দেখা গেছে। এতে বাড়ছে বায়ুদূষণজনিত রোগ।

উল্লেখ্য, ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১+ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। সাধারণত শীতকালে বাতাসের গুণমান অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:২৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
১৮২ বার পড়া হয়েছে