ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

আদনান আল রাজীবের নতুন বিজ্ঞাপনে শাকিব খান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

কান চলচ্চিত্র উৎসবে নজরকাড়া সাফল্যের পর এবার বিজ্ঞাপন নির্মাণে ব্যস্ত সময় কাটাচ্ছেন পরিচালক আদনান আল রাজীব। তার পরিচালনায় এবার নতুন একটি টিভিসি নির্মিত হয়েছে, যেখানে দেখা যাবে ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খানকে।

শীতকাল আসার সঙ্গে সঙ্গে ত্বকের যত্ন নিয়ে সচেতনতা বাড়াতে এই বিজ্ঞাপনটি তৈরি হয়েছে বলে জানা গেছে। বিজ্ঞাপনটিতে শাকিব খান পরিচয় করিয়ে দেবেন ত্বক সুরক্ষার একটি জনপ্রিয় পণ্যের সঙ্গে।

রাজধানীর বিভিন্ন স্থানে এর শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে চলছে বিজ্ঞাপনটির পোস্ট প্রোডাকশন ও প্রচারের প্রস্তুতি; এটি শিগগিরই টেলিভিশন ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখা যাবে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, রিমার্ক হারল্যান্ড থেকে নাম প্রত্যাহারের পর শাকিব খান এখন থেকে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে নিয়মিত বিজ্ঞাপন, টিভিসি ও ফটোশুটে অংশ নেবেন।

এদিকে, ‘সোলজার’ সিনেমার শুটিং নিয়েও ব্যস্ত রয়েছেন তিনি। সাকিব ফাহাদের পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রে শাকিবের সঙ্গে অভিনয় করছেন তানজিন তিশা, তারিক আনাম খান, তৌকীর আহমেদ ও জান্নাতুল ফেরদৌস ঐশীসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:২৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
১০২ বার পড়া হয়েছে